Monday, May 4, 2026

হেলমেটে ব্লুটুথ কলিং সিস্টেম! তাক লাগালেন চন্দননগরের সৌভিক

Date:

Share post:

বিজ্ঞান একের পরে আবিষ্কার (New Inovation of Science and Technology) করে মানুষকে প্রতি মুহূর্তে চমকে দিচ্ছে। আর সেই বিজ্ঞানের সাহায্য নিয়েই এই প্রজন্মের প্রতিভাবান কিছু ছাত্ররা নিজেদের উদ্ভাবনী শক্তিকে প্রযুক্তির সঙ্গে মেলবন্ধন ঘটিয়ে অভূতপূর্ব নানা আবিষ্কার করতে ব্যস্ত। তার প্রমাণ দিলেন চন্দননগরের (Chandannagar) বাসিন্দা সৌভিক শেঠ (Souvik Sheth)। চন্দননগর কানাইলাল বিদ্যামন্দির (Kanailal Vidyamandir) স্কুলের ইংরেজি বিভাগের ক্লাস নাইনের ছাত্র চার্জিং জুতো তৈরি করে সকলকে অবাক করে দিয়েছেন। এবার তার আবিষ্কারের তালিকায় নয়া সংযোজন ব্লুটুথ কলিং সিস্টেম যুক্ত হেলমেট (Helmet with Blue Tooth calling system facility)।

সৌভিক বলছেন, অত্যাধুনিক প্রযুক্তির এই হেলমেটে রয়েছে একাধিক বৈশিষ্ট্য। চার্জিং সিস্টেম, ইন্ডিকেটর লাইট(Indicator Light), ব্লুটুথ কলিং সিস্টেম – এই সব কিছুই মিলবে সৌভিকের তৈরি করা হেলমেটে। একে স্মার্ট হেলমেট (Smart Helmet) নাম দিয়েছেন তিনি। সৌভিকের কথায় , এই হেলমেট মানুষকে দুর্ঘটনার হাত থেকে রক্ষা করবে। এই হেলমেটের ইন্ডিকেটর লাইট হেলমেটের পিছন দিকে জ্বলবে। এর ফলে অন্ধকারে পিছন থেকে আসা গাড়ি সহজেই বুঝতে পারবে যে এই হেলমেট পরে সামনে কেউ রয়েছেন। সেক্ষেত্রে এটা একটা বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা বলেই মনে করছেন সৌভিক।

এবার ধরুন কেউ হেলমেট পরে গাড়ি চালাচ্ছেন এমন সময় ফোন জরুরি ফোন এলো, সেক্ষেত্রে চলন্ত অবস্থায় ফোনে কথা বলতে গিয়ে বা ফোন রিসিভ করতে গিয়ে অনেকেই দুর্ঘটনার কবলে পড়েন। তাঁদের কথা ভেবে এই হেলমেটে রাখা হয়েছে স্পেশাল ব্লুটুথ কলিং সিস্টেম।যেখানে ফোন এলে কাউকে আর পকেট থেকে ফোন বের করে ফোন ধরতে হবেনা।ফোনটা হেলমেটের সাথে ব্লুটুথ এর মাধ্যমে কানেক্ট করা থাকবে যেখানে ফোন এলে এই হেলমেটের মাধ্যমেই ফোন রিসিভ করা যাবে। এখানেই শেষ নয় চমক আরও বাকি। হেলমেটে রয়েছে সোলার চার্জিং সিস্টেম (Solar Charging System) যার ফলে সূর্যের তাপে এই হেলমেটে চার্জ হবে। যদি কোথাও বিদ্যুৎ না থাকে সেখানে এই হেলমেটের মাধ্যমে কেবলের সংযোগ করে যে কেউ নিজের ফোনেও চার্জ দিতে পারবেন। সৌভিক বলছেন এই হেলমেট তৈরি করতে খরচ হয়েছে মাত্র এক হাজার টাকা। ক্লাস নাইনের ছাত্রের এহেন কীর্তিকে কুর্নিশ জানিয়েছেন চন্দননগরের মানুষ।

 

Related articles

আইপিএলে নয়া মাইলস্টোন, নারিনকে নিয়ে মনের কথা লিখলেন শাহরুখ

বয়স একটা সংখ্যা মাত্র, চলতি আইপিএলে সেটা আরও একবার প্রমাণ করছেন সুনীল নারিন(Sunil Narine)। নাইটদের তিনটি ম্যাচে জয়ের...

ভোট গণনার মধ্যেই জেলায় জেলায় তৃণমূল কার্যালয়ে হামলা, কাঠগড়ায় বিজেপি

নির্বাচনের ফল এখনও প্রকাশ পায়নি। তার আগে কয়েকটি আসনের এগিয়ে থাকার খবর আসতেই তাণ্ডব শুরু বিজেপির (BJP)। জেলায়...

বাংলায় ভোট পরবর্তী অশান্তি রোধে কেন্দ্রীয় বাহিনী: দ্রুত শুনানির আর্জি খারিজ শীর্ষ আদালতের

ভোটের ফল ঘোষণার পরেও কেন্দ্রীয় বাহিনী (Central Force) মোতায়েন রাখতে দায়ের হয়েছিল জনস্বার্থ মামলা। সোমবার সেই মামলার দ্রুত...

আগামী ৬ মাস রাজ্যে থাকবে সিএপিএফ, কোথায় কত জওয়ান বিজ্ঞপ্তি প্রকাশ কমিশনের

রাজ্যের ভোট গণনার দিনেই নির্বাচন পরবর্তী অশান্তির আশঙ্কায় আগামী ৬ মাস রাজ্যে সিএপিএফ (CAPF) মোতায়েনের বিজ্ঞপ্তি জারি করল...
বিধানসভা নির্বাচন ২০২৬ লাইভ ফলাফল আপডেট
পশ্চিমবঙ্গ মোট বিধানসভা কেন্দ্র: 293 পুনঃ নির্বাচন কেন্দ্রঃ 1
টি এম সি
2 জয়ী
বিজেপি
10 জয়ী
কংগ্রেস
0 জয়ী
বামফ্রন্ট
0 জয়ী
আই এস এফ
0 জয়ী
অন্যান্য
0 জয়ী