Tuesday, June 16, 2026

উচ্চমাধ্যমিকে সফল ছাত্রছাত্রীদের শুভেচ্ছা-অভিনন্দন মুখ্যমন্ত্রীর, আগামীর সাফল্য কামনায় টুইট শিক্ষামন্ত্রীরও

Date:

Share post:

প্রকাশিত এবছরের উচ্চমাধ্যমিকের। সফল ছাত্রছাত্রীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)। স্যোশাল মিডিয়ায় শুভচ্ছা জানিয়ে পোস্ট করেন তাঁরা।

বুধবার বেলা ১২টায় সাংবাদিক বৈঠক করে ফলপ্রকাশ করেন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। এ বছরে মোট পাশের হার ৮৯.২৫ শতাংশ। পাশের হারে এগিয়ে মেয়েরাই। ছাত্রদের পাশের হার ৯১.৮৬ শতাংশ। ছাত্রীদের পাশের হার ৮৭.২৬ শতাংশ।

এরপরেই টুইট করেন মুখ্যমন্ত্রী। টুইটার হ্যান্ডেলে তিনি লেখেন,
“উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ সকল ছাত্রছাত্রীকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আগামীর প্রত্যেকটি দিন তোমাদের সাফল্যময় হোক”

টুইট করে অভিনন্দন জানান শিক্ষামন্ত্রীও। তিনি লেখেন,
“আজ উচ্চ মাধ্যমিক পরীক্ষা ২০২৩-এর ফল প্রকাশিত হলো। পাশের হার ৮৯.২৫%। সফল ছাত্রছাত্রীদের আমি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। তোমরা খুব কৃতী হও, ভালো মানুষ হও, বাংলা ও বাঙালির মুখ উজ্জ্বল করো এই কামনা রইল।”

চলতি বছরে ১৪ মার্চ উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়, শেষ হয় ২৭ মার্চ। এবার প্রায় সাড়ে ৮ লক্ষ ৫২ হাজার ৪৪৪ পরীক্ষার্থী উচ্চমাধ্যমিক দেন। পরীক্ষা শেষ হবার ৫৭ দিনের মাথায় ফল প্রকাশ করল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।

 

Related articles

পশ্চিমবঙ্গ দিবসে স্কুলগুলোকে ছবি পাঠানোর ফতোয়া, নজরদারির অভিযোগে সরব শিক্ষক মহল

শিক্ষাঙ্গনে এবার নয়া নির্দেশিকাকে কেন্দ্র করে শুরু হলো জোর বিতর্ক। রাজ্যের সমস্ত সরকারি, সরকার পোষিত এবং সাহায্যপ্রাপ্ত স্কুলে...

নিয়োগ মামলা: ইডি দফতরে টানা ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, তদন্তে সহযোগিতার বার্তা অভিষেকের

প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় ইডি দফতরে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার সল্টলেকের সিজিও...

নারী-বিরোধী মন্তব্যের অভিযোগ! কল্যাণের বরখাস্ত চেয়ে স্পিকারকে চিঠি কাকলির

লোকসভার অন্দরেই এবার সরাসরি সংঘাতে জড়ালেন দুই বর্ষীয়ান সাংসদ। শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নারী-বিরোধী মন্তব্য ও...

মমতার কালীঘাটের বাড়ির সামনে আক্রান্ত কুণাল! চ্যালেঞ্জ ছুড়ে গর্জে ওঠেন তৃণমূল বিধায়ক

প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ির সামনে আক্রান্ত বিধায়ক কুণাল ঘোষ (Kunal Ghosh)। সোমবার তৃণমূল (TMC) সুপ্রিমা মমতা...