Monday, April 6, 2026

আর্থিক সঙ্কটের মাঝেই বেলাগাম জনসংখ্যা বৃদ্ধি পাকিস্তানে, চিন্তা বাড়ছে শাহবাজের

Date:

Share post:

ক্ষমতায় আসার পর আপাতত রাজনৈতিক প্রতিহিংসা পূরণেই ব্যস্ত পাকিস্তানের(Pakistan) শাহবাজ শরিফের(Shahabaz Sharif) সরকার। লক্ষ্য যেভাবে হোক প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে হাজতে ঢোকানো। এদিকে অর্থনীতির বেহাল অবস্থা পাকিস্তানে। তারই মাঝে বেলাগাম জনসংখ্যা বৃদ্ধি চিন্তা বাড়াচ্ছে বিশেষজ্ঞদের। সম্প্রতি সপ্তম আদমশুমারি সম্পন্ন হয়েছে পাকিস্তানে। যা এই দেশের প্রথম ডিজিটাল সেনসাসও(Digital Sensus) বটে। সেই রিপোর্ট প্রকাশ্যে আসতেই জানা গিয়েছে, শেষ আদমসুমারিতে পাকিস্তানের জনসংখ্যা যা ছিল তার চেয়ে ৪ কোটি ৯ লক্ষ বেড়ে জনসংখ্যা প্রায় ২৫ কোটি ছুঁয়ে ফেলেছে।

প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, প্রদেশগুলির মধ্যে পাক পাঞ্জাবে জনসংখ্যা সবচেয়ে বেশি ১২ কোটি ৭৪ লক্ষ ৭৪ হাজার। সিন্ধের জনসংখ্যা প্রায় ৬ কোটি। খাইবার পাখতুনখাওয়া ৩ কোটি ছাপিয়ে গিয়েছে। বালুচিস্তানে লোকসংখ্যা ২ কোটির কিছু বেশি। শহরগুলির মধ্যে রাজধানী ইসলামাবাদে সবচেয়ে বেশি মানুষের বাস। সংখ্যাটা হল ২৩ লক্ষ ৫৯ হাজার ৪২২। এদিকে দেশের আর্থিক সঙ্কটের মাঝে সপ্তম জাতীয় আদমশুমারিতে পাক কোষাগার থেকে খরচ হয়েছে ৩৪ বিলিয়ান পাকিস্তানি টাকা।

উল্লেখ্য, ২০১৬ সালের পর থেকেই পাকিস্তানের অর্থনীতি ক্রমশ তলানিতে এসে ঠেকেছে। বর্তমানে পরিস্থিতি আর ভয়াবহ। সরকারি খাদ্য বিতরণ কেন্দ্রগুলিতে অনুদানের জন্য মানুষের ভিড় বেড়েই চলেছে। ক্রমাগত মুদ্রস্ফীতিতে জেরবার মানুষ। এই পরিস্থিতিতে দেশের এমন ঊর্ধ্বমুখী জনসংখ্যা চিন্তা বাড়াচ্ছে বিশেষজ্ঞদের। যদিও শাহবাজ সরকার ব্যস্ত প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে প্রতিহিংসা চরিতার্থে।

Related articles

উত্তরপ্রদেশ থেকে ২০০ গাড়ি সেনা, ইভিএম মেশিনে চিপ! সতর্ক করলেন মমতা

নির্বাচন কমিশনকে দিয়ে যে পদ্ধতিতে কারচুপি ২০২৪ সালের লোকসভা নির্বাচন পর্যন্ত কেন্দ্রের বিজেপি সরকার করে এসেছে, তার পর্দা...

বিয়ের প্রতিশ্রুতিতেও মুক্তি নয়, পকসো মামলায় কড়া বার্তা গুয়াহাটি আদালতের

প্রেমের সম্পর্কের কথা বলে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করা যায় না। পকসো মামলার শুনানিতে এই মন্তব্য করল গুয়াহাটি হাইকোর্ট...

মানুষের কাজ যে করবে সেই প্রার্থী: নাম না করে তপন চট্টোপাধ্যায়কে নিশানা তৃণমূল সুপ্রিমোর

“কেউ কেউ আছে কাজ করবে না, কিন্তু সারাজীবন তাঁকেই প্রার্থী করতে হবে। না দল সেটা কোনওদিনই করবে না“।...

গান্ধীমূর্তিতে শ্রদ্ধা জানিয়ে মনোনয়ন পেশ: ঘরের ছেলে কুণালের জন্য বিপুল উন্মাদনা জনতার

নির্বাচনের দিন যত এগিয়ে আসছে সব দলীয় প্রার্থীদের মনোনয়নের প্রক্রিয়াও তত দ্রুত হচ্ছে। সোমবারই প্রথম দফার নির্বাচনের মনোনয়ন...