Tuesday, April 21, 2026

হাই কোর্টের নির্দেশকে মান্যতা! দ্বিতীয়বার ম.য়নাতদন্ত হবে খড়গপুরের IIT পড়ুয়ার দেহ

Date:

Share post:

কলকাতা হাই কোর্টের (High Court) নির্দেশকে মান্যতা। অবশেষে অসমের (Assam) ডিব্রুগড়ের (Dibrugarh) কবরস্থান থেকে তোলা হল আইআইটি খড়গপুরের (IIT Kharagpur) ছাত্র ফাইজান আহমেদের (Faizan Ahmed) দেহ। জানা গিয়েছে, শীঘ্রই ফরেনসিক বিশেষজ্ঞরা (Forensic Experts) ওই ছাত্রের দেহের ময়নাতদন্ত (Post Mortem) করবেন। উল্লেখ্য, ফাইজানের রহস্যমৃত্যুর ঘটনায় দেহ দ্বিতীয়বার ময়নাতদন্তের নির্দেশ দিয়েছিল কলকাতা হাই কোর্ট। আর সেই সেই নির্দেশ মতোই ফাইজনের দেহ অসমের ডিব্রুগড়ের কবরস্থান থেকে তোলা হয়।

উল্লেখ্য, বুধবার ভোরেই খড়গপুর পুলিশের (Kharagpur Police) চার উচ্চপদস্থ আধিকারিক ডিব্রুগড়ের আমলাপাতি কবরস্থানে হাজির হন। পাশাপাশি উপস্থিত ছিলেন ফাইজানের পরিবারের সদস্যরা। এছাড়াও ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সরজমিনে খতিয়ে দেখে অসম পুলিশ (Assam Police) ও গুয়াহাটি মেডিক্যাল কলেজের (Guahati Medical College) ফরেন্সিক বিষেশজ্ঞদের দল। আরও জানা গিয়েছে, দেহটি মঙ্গলবার সারারাত মর্গে রাখা হয়। ময়নাতদন্তের জন্য দেহ কলকাতায় নিয়ে আসা হবে বলে পুলিশ সূত্রে খবর।

গতবছর ১৪ অক্টোবর, হস্টেলের ঘর থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারের তৃতীয় বর্ষের ছাত্র ফাইজান আহমেদের দেহ উদ্ধার হয়। ঘটনাকে কেন্দ্র করে চরম চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তবে ফাইজানের মৃত্যু ঘিরে রহস্য দানা বাঁধে। পরিবারের তরফে ছেলেকে খুনের অভিযোগ তুলে মামলা দায়ের করা হয় কলকাতা হাই কোর্টে। খড়্গপুর আইআইটি কর্তৃপক্ষের গাফিলতি নিয়ে প্রশ্নও তোলে পরিবার। যদিও আইআইটি কর্তৃপক্ষের দাবি, ফাইজান আত্মহত্যা করেছিল। জেলা পুলিশের রিপোর্ট এবং মেদিনীপুর মেডিক্যালের ময়নাতদন্তের রিপোর্টও সেই বিষয়টিই স্পষ্ট করে। তবে পরিবারের অভিযোগের ভিত্তিতে বিষয়টি আত্মহত্যা না খুন, তা খতিয়ে দেখার নির্দেশ দেয় আদালত।

হাই কোর্টের নির্দেশ পেয়েই অজয় গুপ্তর নেতৃত্বে একটি বিশেষজ্ঞ দল গঠন করে তদন্ত শুরুর নির্দেশ দেন কলকাতা হাই কোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা। এরপরই হাই কোর্ট বিশেষজ্ঞ কমিটির এই রিপোর্টকে আলাদা গুরুত্ব দিয়ে বিচার করে। পরে হাইকোর্ট ফাইজানের দেহ দ্বিতীয়বার ময়নাতদন্তের নির্দেশ দেয়।

 

 

Related articles

ঘরোয়া আলাপচারিতা থেকে মঞ্চে জনসভা: একই দিনে ভাবনীপুরে উভয় জনসংযোগে মমতা

গোটা রাজ্যে নির্বাচনী প্রচারের মধ্যেও নিজের কেন্দ্র ভবানীপুরকে এতটুকু অবহেলিত রাখেননি মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের একাধিক মন্ত্রী, বিধায়ক, সাংসদরা...

৪৮ ঘণ্টা নয়, এবার টানা চার দিন বন্ধ মদের দোকান! কড়া ফরমান আবগারি দফতরের

বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাজ্যে মদের কারবার নিয়ন্ত্রণে নজিরবিহীন কড়া পদক্ষেপ করল আবগারি দফতর। ভোটের আগে মদের দোকান বন্ধ...

জার্মান সুন্দরীকে নিয়ে বিতর্কে জেরবার! অনুষ্কাকে নিয়েই বৃন্দাবনে শান্তির সন্ধানে কোহলি

অক্ষয় তৃতীয়ার দিন, বৃন্দাবনে(Vrindavan) প্রেমানন্দ মহারাজের আশ্রমে গেলেন বিরাট কোহলি আর অনুষ্কা শর্মা(Virat Kohli , Anushka Sharma)। আইপিএলের...

ভোটের কাজে ‘ব্রাত্য’ সিভিক-ভিলেজ পুলিশ! নামছে ২ হাজারের বেশি কুইক রেসপন্স টিম, নির্দেশিকা জারি কমিশনের

অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন সুনিশ্চিত করতে বড়সড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচনে সিভিক পুলিশ, ভিলেজ...