Wednesday, June 24, 2026

উচ্চমাধ্যমিকে হুগলির জয়জয়কার, প্রথম দশে জেলার ১৮ পড়ুয়া!

Date:

Share post:

বুধবার প্রকাশিত হল এবছরের উচ্চমাধ্যমিকের (Higher Secondary Examination Result) ফলাফল। সাফল্যের নিরিখে মেয়েরা টেক্কা দিল ছেলেদের। এই বছর পাশের হার ৮৯.২৫ শতাংশ। পূর্ব মেদিনীপুরে পাশের হার সবচেয়ে বেশি, ৯৫.৭৫ শতাংশ । দ্বিতীয় স্থানে রয়েছে দক্ষিণ ২৪ পরগনা। মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিকেও পিছিয়ে কলকাতা (Kolkata)। তবে এ বছরের পরীক্ষায় নজর কেড়েছে হুগলি জেলা (Hooghly)। মেধা তালিকা প্রকাশের পর দেখা গেল প্রথম দশে জেলার ১৮ পড়ুয়ার নাম রয়েছে।

প্রায় সাড়ে ৮ লক্ষ পরিক্ষার্থী জীবনের দ্বিতীয় বড় পরীক্ষা দেওয়ার পর অপেক্ষা করছিলেন ফল প্রকাশের জন্য। সংসদ সভাপতি চিরঞ্জিব ভট্টাচার্য (Chranjib Bhattacharya) আজ দুপুর বারোটায় ফলপ্রকাশ করেন। পরীক্ষা শেষ হওয়ার ৫৭ দিনের মাথায় এবার উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বের করা হল।এবারের পরীক্ষায় প্রথম দশের মধ্যে ১৮ জন সফল ছাত্র-ছাত্রী হুগলি জেলার । হরিপালের দারহাটা রাজেশ্বরী ইনস্টিটিউশনের ছাত্র সোহম চট্টোপাধ্যায় (Soham Chatterjee) এবার উচ্চমাধ্যমিকে ষষ্ঠ স্থান অধিকার করেছেন, প্রাপ্ত নম্বর ৪৯১ । হিন্দমোটর হাই স্কুলের (Hindmotor High School) ছাত্রী রূপসা উপাধ্যায়ও ৪৯১ নম্বর পেয়ে ষষ্ঠ স্থান অধিকার করেছেন । হুগলির জনাই ট্রেনিং স্কুলের ছাত্রী শরণ্যা ঘোষ এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ৪৯০ নম্বর পেয়ে সপ্তম স্থান অধিকার করেছেন। চন্দননগর কৃষ্ণভবানী নারী শিক্ষা মন্দিরের ছাত্রী অদ্বিতীয়া সিনহা ৪৮৮ নম্বর পেয়েছেন। তিনি এবারের উচ্চমাধ্যমিকে অষ্টম স্থান অধিকার করেছেন।বদনগঞ্জ হাইস্কুলের ছাত্র সুজিত পাল ৪৮৮ নম্বর পেয়ে এবারের উচ্চমাধ্যমিকে নবম স্থান অধিকার করেছেন। তবে সকলকে অবাক করে দিয়েছে দুই ভাই বোন। আরামবাগের কাপ সিট হাই স্কুলের দুই ছাত্র ছাত্রী কৌস্তুভ কুণ্ডু এবং কৌশিকী কুণ্ডু (Kaustav Kundu and Kaushiki Kundu) সম্পর্কে খুড়তুতো ভাই বোন । কৌস্তভ ৪৯২ নম্বর পেয়ে পঞ্চম স্থান অধিকার করেছেন ,অন্যদিকে তাঁর বোন কৌশিকী পেয়েছেন ৪৯০। তিনি এই বছর সপ্তম স্থান অধিকার করেছেন । একই পরিবারের জোড়া সাফল্যে খুশি বাড়ির লোক থেকে আত্মীয় পরিজন এমনকি স্কুলের শিক্ষক শিক্ষিকারাও।

 

Related articles

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...