Friday, June 26, 2026

বেআইনি বাজি কারখানা বন্ধে কি ভাবে এগোনো প্রয়োজন? জানতে শিবকাশিতে যাচ্ছে রাজ্যের প্রতিনিধি দল

Date:

Share post:

বেআইনি বাজি কারখানা বন্ধে কি ভাবে এগোনো প্রয়োজন তার পথের সন্ধান জানতে শিবকাশিতে একটি প্রতিনিধি দল পাঠাচ্ছে রাজ্য সরকার। তার আগে ক্লাস্টার তৈরি করার জন্য মুখ্যমন্ত্রী নির্দেশে মুখ্য সচিবের নেতৃত্বে কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটি মঙ্গলবার নবান্নে বৈঠকে বসে।

বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্য আতস বাজি ব্যবসায়ী সংগঠনের পক্ষ থেকে বাবলা রায়। তিনি জানান, এই মুহূর্তে রাজ্যে ৩০ হাজার লাইসেন্স ধারী বাজি প্রস্তুত কারক রয়েছেন। মুখ্য সচিব তাকে জানিয়েছেন লাইসেন্স ছাড়া কোনভাবেই বাজি তৈরি করা অনুমতি দেওয়া হবে না। বাজি তৈরি করার পর তা সুরক্ষিতভাবে রাখার জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে ওয়ার হাউস তৈরি করে দেওয়া হবে। প্রয়োজনে বিনামূল্যে লাইসেন্স দেওয়া যেতে পারে। বাজি তৈরির জন্য ক্লাসটার তৈরি করে দেবে রাজ্য সরকার। সেখানে বাজি তৈরির করার সময় কোন বিপদ যাতে না ঘটে তার জন্য সব সব রকম নিরাপত্তা এবং সুরক্ষা ব্যবস্থা থাকবে। বেআইনি বাজি কারখানা বন্ধ করতে এবং ক্লাস্টার তৈরি করার সময় বাজি প্রস্তুতকারকদের কি কি সুবিধা দিতে হবে তাও সংগঠনের কাছে জানতে চাওয়া হয়েছে। মুখ্য সচিব বাজি বিক্রেতাদের নির্দেশ দিয়েছেন বৃহস্পতিবারে র মধ্যে লিখিতভাবে তাদের সুবিধে অসুবিধে এবং কি কি প্রয়োজন রাজ্য সরকারের কাছেই বা কি কি সহযোগিতা লাগবে তা লিখিতভাবে জানাতে হবে। বুধবার এই কমিটি নবান্নে বৈঠকে বসবে তার আগে অ্যাসোসিয়ানে তরফ থেকে লিখিতভাবে রাজ্য সরকারের জানতে চাওয়া প্রয়োজনীয় তথ্য দিয়ে দিতে হবে।

আরও পড়ুন- কড়া প্রশাসন! ভা.ঙা হল তৃণমূলের পরিত্যাক্ত অবৈ.ধ দলীয় কার্যালয়

Related articles

দাম বাড়তে চলেছে পাউরুটির! বড় সিদ্ধান্তের পথে একাধিক বেকারি সংস্থা

জ্বালানির দাম বৃদ্ধিতে সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। এবার প্রভাব পড়তে পারে প্রাতরাশের মেনুতেও। কারণ মধ্যবিত্তের প্রিয়...

ড্রোন -নাইট ভিশন ক্যামেরায় তারাতলা গোডাউনে উদ্ধারকাজ সেনার

ভারী বৃষ্টির দুর্যোগে জেরে বৃহস্পতিবার দুপুরের পর দফায় দফায় থমকে যায় তারাতলার গোডাউনের উদ্ধারকাজ (Taratala Rescue Operation)। রাতেও...

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...