Friday, June 26, 2026

কড়া প্রশাসন! ভা.ঙা হল তৃণমূলের পরিত্যাক্ত অবৈ.ধ দলীয় কার্যালয়

Date:

Share post:

মুর্শিদাবাদের বড়ঞায় তৃণমূল (TMC) পরিত্যাক্ত দলীয় কার্যালয় ভাঙল প্রশাসন। JCB দিয়ে ভাঙা হয় তৃণমূল পার্টি অফিস ও কয়েকটি দোকান। অভিযোগ, অবৈধভাবে তৈরি হয়েছিল ওই নির্মাণ। এই নিয়ে মামলা হয়। কলকাতা হাই কোর্টের নির্দেশে বুধবার সেই অফিস, দোকানঘর ভেঙে দেয় প্রশাসন। সকাল থেকেই ডেপুটি ম্যাজিস্টেট উইজেন মুকতানার উপস্থিতিতে পুলিশ (Police) বাহিনী অবৈধ নির্মাণ কাজ ভাঙার কাজ শুরু করে।

উইজেন মুকতানা জানান, “হাইকোর্ট এই ভবন ভাঙার নির্দেশ দিয়েছে। আমরা কোর্টের নির্দেশ পালন করছি”। অভিযোগ, বড়ঞা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের নেতারা এই অবৈধ দোতলা ভবনটি নির্মাণ করেন। আদালতের দ্বারস্থ হন স্থানীয় স্থানীয় বাসিন্দা সফিউল রহমান। বুধবার আদালতের নির্দেশে ভাঙা হয় সেই অবৈধ নির্মাণ। যদিও এই ভবনে এখন কোনও তৃণমূলের কার্যালয় নেই বলেই জানিয়েছন, ব্লক তৃণমূল সহ সভাপতি তথা বড়ঞা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মাহে আলমের। আগে ওখানে দলীয় কাজ চললেও, এখন ওখানে পার্টি অফিস নেই।

আরও পড়ুন- হিন্ডেনবার্গ অতীত, মাত্র ৪ মাসেই ধনী তালিকায় উঠে এলেন আদানি

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...