Monday, April 6, 2026

কুণ্ড পরিবারের পড়ুয়াদের জোড়া সাফল্যে আনন্দে মাতল আরামবাগ!

Date:

Share post:

প্রকাশিত হয়েছে এই বছরের উচ্চ মাধ্যমিকের ফলাফল (HS Result) আর তাতেই সাফল্যের জোয়ার হুগলি জেলা জুড়ে। তবে জোড়া আনন্দের নজির গড়ল আরামবাগ (Arambagh)। গৌরহাটি এলাকার কুণ্ডু পরিবারে দুই খুড়তুতো ভাই বোন একসঙ্গে উচ্চ মাধ্যমিক দিয়েছিলেন। রেজাল্ট প্রকাশিত হওয়ার পর দেখা গেল একজন পঞ্চম আর একজন সপ্তম স্থান অধিকার করেছেন। মেধাতালিকা অনুযায়ী, কৌস্তভ কুণ্ডু (Kaustav Kundu)পঞ্চম স্থানে, প্রাপ্ত নম্বর ৪৯২। অন্যদিকে, ৪৯০ পেয়ে সপ্তম হয়েছেন বোন কৌশিকী কুণ্ডু (Kaushiki Kundu)। জোড়া সাফল্যে উচ্ছ্বসিত এলাকাবাসী থেকে শুরু করে স্কুলের শিক্ষক শিক্ষিকারাও।

এই বছর উচ্চ মাধ্যমিকে মোট পরীক্ষার্থী ৮ লক্ষ ২৪ হাজার ৮৯১ জন । যার মধ্যে কৃতকার্য হয়েছেন ৭ লক্ষ ৩৭ হাজার ৮০৭ জন পরীক্ষার্থী । এই বিষয়ে বলে রাখা দরকার যে, এবছর যাঁরা উচ্চ-মাধ্যমিক পরীক্ষার্থী ছিলেন, তাঁরা কেউই কোভিডের কারণে ২০২১-এ মাধ্যমিক পরীক্ষায় বসতে পারিনি । ফলে উচ্চ-মাধ্যমিকই ছিল তাঁদের জীবনের প্রথম বড় পরীক্ষা। আর তাতেই শিরোনামে চলে এলেন কৌস্তভ ও কৌশিকী। প্রথমজন টানা ১০ ঘণ্টা করেপড়াশোনা করলেও দ্বিতীয়জন একটু ব্যতিক্রমী। দুজনেই ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন দেখেন। ভবিষ্যতে তাঁরা আরও অনেক সাফল্যকে নিজেদের হাতের মুঠোয় ধরে ফেলুক এই শুভ কামনাই জানাচ্ছেন প্রিয়জনেরা।

 

Related articles

‘নিজেদের এতটাও উঁচুতে রাখবেন না,’ কমিশন নিযুক্ত মুখ্যসচিবকে নজিরবিহীন ভর্ৎসনা সুপ্রিম কোর্টের! নির্দেশ ক্ষমা চাওয়ার

নির্বাচন কমিশন নিযুক্ত রাজ্যের নতুন মুখ্যসচিবের ভূমিকা নিয়ে নজিরবিহীন অসন্তোষ প্রকাশ করল সুপ্রিম কোর্ট। মালদার মোথাবাড়িতে বিচারকদের দীর্ঘক্ষণ...

IPL: বাদশা দর্শনে বাধা বৃষ্টি, চেনা চিত্র উধাও ইডেনের

ভোটের মরশুমে আইপিএলের প্রথম ম্যাচে হাউসফুল ছিল ইডেন। সোমবার সন্ধ্যায় শাহরুখ খানের আগমনেও ইডেন কানায় কানায় পূর্ণ হল...

স্থানীয় বাসিন্দা গৌতম দেবকে জেতান, পাশে পাবেন: শিলিগুড়িতে বিজেপির সাংসদ-বিধায়ককে নিশানা অভিষেকের

এলাকার সাংসদ, বিধায়ক বেশির ভাগ সময়েই বাইরে থাকেন। ফলে ব্যাহত হয় উন্নয়ন। সেই বাধা কাটাতে দলীয় প্রার্থী গৌতম...

বাদ গেল পূর্ব বর্ধমানের সেই রেণু খাতুনের নামও

ভোটার তালিকা থেকে নাম বাদ গেল সেই রেণু খাতুনের। চার বছর আগে স্বামী সন্দেহের বশে হাতের কব্জি কেটে...