Friday, June 19, 2026

বাইডেনকে খু.ন করতে হোয়াইট হাউসে ‘হা.মলা’! গ্রে.ফতার ভারতীয় বংশোদ্ভূত

Date:

Share post:

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে হত্যার চেষ্টার অভিযোগ উঠল ভারতীয় বংশোদ্ভূত এক কিশোরের বিরুদ্ধে। অভিযুক্ত ওই ভারতীয় বংশোদ্ভূত যুবকের কীর্তিতে শোরগোল পড়ে গিয়েছে আমেরিকা জুড়ে। মার্কিন যুক্তরাষ্ট্রের মিসৌরি প্রদেশের বাসিন্দা সাই বরিষ্ঠ কণ্ডুলা বাইডেনকে খুন করতে ট্রাক নিয়ে হোয়াইট হাউস চত্ত্বরে ঢোকার চেষ্টা করেছিল বলে অভিযোগ। যদিও তার সেই চেষ্টা ব্যর্থ হয়। অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে বাইডেন প্রশাসন।

মার্কিন প্রেসিডেন্টের প্রেস সেক্রেটারি কারিন জিন পিয়েরে জানিয়েছেন, ঘটনাটি ঘটেছে সোমবার স্থানীয় সময় রাত প্রায় সাড়ে ন’টা নাগাদ। ঘটনার সময় হোয়াইট হাউসেই ছিলেন মার্কিন প্রেসিডেন্ট বাইডেন। সেই সময় একটি ট্রাকে চেপে হোয়াইট হাউসের নিরাপত্তা ব্যারিকেডে ধাক্কা মারে ওই ভারতীয় বংশোদ্ভূত।  ব্যারিকেডে ধাক্কা মারার পর হোয়াইট হাউসের নিরাপত্তারক্ষীরা ছুটে আসেন। সঙ্গে সঙ্গে বরিষ্ঠকে গ্রেফতার করা হয়। এদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও তাঁর পরিবারের ক্ষতি করা, ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস এবং তাঁর পরিবারের ক্ষতি করা, খুনের হুমকি দেওয়ার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে বরিষ্ঠর বিরুদ্ধে। তার গাড়ি থেকে একটি নাৎজি স্বস্তিকার পতাকা উদ্ধার করা হয়েছে। অভিযোগ, ব্যারিকেডে নিজের গাড়ি দিয়ে ধাক্কা মারার পর সে নাৎজি পতাকা উড়িয়ে ‘ক্ষমতা দখলের ঘোষণা’ করে। এই ঘটনার পর হোয়াইট হাউসের নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।

আরও পড়ুন- চিঠির কারণ জানতে প্রেসিডেন্সিতে কুন্তলকে জেরা CBI-র

Related articles

প্রবল বৃষ্টিতে উত্তরে জাতীয় সড়কে ধস, ভাঙল সেতু, দক্ষিণে জারি হলুদ সতর্কতা

রাতভর প্রবল বৃষ্টি, প্রবল বৃষ্টিতে(Rain) উত্তরবঙ্গের(North Bengal) কার্শিয়ঙের ১১০ নম্বর জাতীয় সড়কে ধস, যান চলাচল ব্যহত। প্রবল বৃষ্টিতে...

বিদ্রোহী সাংসদদের ইস্যুতে স্পিকারের সঙ্গে বৈঠক, দিল্লি যাচ্ছেন অভিষেক

রাজ্যে পালা বদলের পর বিধানসভার পাশাপাশি লোকসভাতেও তৃণমূলের(TMC) ভাঙন অব্যাহত। ইতিমধ্যেই ২০ জন সাংসদ  ভিন্ন ব্লকে নাম লিখিয়েছেন,...

ইডির জিজ্ঞাসাবাদে বয়ানে গরমিল, কয়লা পাচার কাণ্ডে গ্রেফতার প্রাক্তন ওসি

কয়লা পাচার কাণ্ডে ইডির হাতে গ্রেফতার হলেন পশ্চিম বর্ধমানের বারাবনি থানার প্রাক্তন ওসি মনোরঞ্জন মণ্ডল( Monoranjan Mandol)। বর্তমানে...

যোগ দিবসের আগে ম্যারাথনে অংশ নিলেন শুভেন্দু, অতীতের রেকর্ড ভাঙার আহ্বান মুখ্যমন্ত্রীর

আগামী রবিবার আন্তর্জাতিক যোগ দিবস। রাজ্যে ডাবল ইঞ্জিন সরকার চালু হওয়ার পর জৌলুস বেড়েছে যোগ দিবসের। আগামী রবিবার...