Monday, April 6, 2026

সেঞ্চুরি করে বিপাকে শুভমন, ধ.র্ষণের হু.মকি পেলেন তারকার বোন

Date:

Share post:

ভারতীয় ক্রিকেট দলের যুবতারকা শুভমন গিল (Subhman Gill) এখন মহিলাদের হার্টথ্রব। আইপিএল ২০২৩ – এ গুজরাটের (Gujarat Titans) জার্সি গায়ে জড়িয়ে একের পর এক ভাল পারফরমেন্স করে চলেছেন এই ক্রিকেটার। কিন্তু ভাল খেলার খেসারত এভাবে দিতে হবে তা স্বপ্নেও ভাবেননি গিল। আরসিবি (RCB)-র বিরুদ্ধে সেঞ্চুরি করার পর থেকেই শুরু হয় সোশ্যাল মিডিয়ায় ট্রোলিং, যেখানে সরাসরি আক্রমণ করা হয় তাঁর বোনকে। আরসিবি (RCB) কোয়ালিফাইয়ারে উঠতে না পারায় শুভমনের বোন শাহনিল গিল(Shahnil Gill)-কেও সোশ্যাল মিডিয়ায় ধর্ষণ, যৌন হেনস্থার হুমকি দেওয়া হয়। ঘটনার জেরে এবার স্বতঃপ্রণোদিতভাবে পদক্ষেপ করল দিল্লির মহিলা কমিশন (Delhi Women Commission)।

যেভাবে ক্রিকেটারের বোনকে অনলাইন ট্রোলিংয়ের শিকার হতে হয়েছে তা নিয়ে ইতিমধ্যেই পুলিশের দ্বারস্থ হয়েছে দিল্লি মহিলা কমিশন। রবিবার চিন্নাস্বামীতে শুভমনের বোন শাহনিল গিল আরসিবি বনাম গুজরাট টাইটান্সের ম্যাচ দেখতে গিয়েছিলেন। ইন্সটাগ্রাম স্টোরিতে ম্যাচের বিভিন্ন ছবি শেয়ার করেন গিলের বোন। এরপরই সোশ্যাল মিডিয়ায় ট্রোলিং শুরু হয়। রেহাই পাননি শুভমন নিজেও। বোনকে একদিকে যেমন ধর্ষণের হুমকি দেওয়া হয়, তেমনই শুভমনের মৃত্যু কামনাও করা হয়। দিল্লি মহিলা কমিশনের তরফে পাঠানো নোটিশে বলা হয়েছে, এই ঘটনার প্রেক্ষিতেই দিল্লি পুলিশকে এফআইআর দায়ের এবং কী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, আগামী ২৬ মে-র মধ্যে তার বিস্তারিত রিপোর্ট জানতে চাওয়া হয়েছে।

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...