Friday, June 26, 2026

ধোনির অধিনায়কত্বে মুগ্ধ সৌরভ, দিলেন বিরাট সার্টিফিকেট

Date:

Share post:

চলতি আইপিএল-এ একবারেই ব‍্যর্থ দিল্লি ক‍্যাপিটালস। প্লে-অফ থেকে আগেই ছিটকে গিয়েছেন দিল্লি। চলতি আইপিএল-এ দিল্লি ক্যাপিটালসের উপদেষ্টা সৌরভ গঙ্গোপাধ্যায়। ফলে গোটা আইপিএলই ডাগআউট থেকে দেখতে পেয়েছেন। আইপিএল-এ কিছু ক্রিকেটারের পারফরম্যান্স মনে ধরেছে সৌরভের। রিঙ্কু সিং-এর মতো তরুণ ক্রিকেটারের পারফরম্যান্স যেমন মনে ধরেছে তেমনই সৌরভ মুগ্ধ চেন্নাই সুপার কিংসের মহেন্দ্র সিং ধোনিকে নিয়েও।

আইপিএল শেষ হওয়ার পর সম্প্রতি কলকাতায় ফিরেছেন সৌরভ। আর তারপরেই ধোনির প্রশংসা করেন তিনি। সৌরভ বলেন, “ধোনি অসাধারণ ক্রিকেটার। বড় ম্যাচে কীভাবে অধিনায়কত্ব করতে হয় সেটা দেখিয়ে দিল। খুব বড় অধিনায়ক। যেভাবে দলকে চালনা করে সেটাও বাকিদের থেকে আলাদা।”

এরপরই রিঙ্কুর প্রশংসায় মাতেন মহারাজ। তবে শুধু রিঙ্কু নন একাধিক তরুণ ক্রিকেটারকে ভাল লেগেছে তাঁর। এই নিয়ে সৌরভ বলেন, “রিঙ্কু ভাল খেলেছে। তবে শুধু রিঙ্কু নয়, অনেক ভাল ভাল ক্রিকেটার খেলেছে এ বছর। আইপিএল একটা বিরাট প্রতিযোগিতা। রিঙ্কু যেমন আছে, তেমনই যশস্বী জয়সওয়াল, মুম্বইয়ের সূর্যকুমার যাদব, তিলক বর্মা ভাল খেলেছে।”

এদিকে সামনের মাসেই শুরু বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপ ফাইনাল। ভারতের মুখোমুখি অস্ট্রেলিয়া। সেই ম্যাচ নিয়ে সৌরভ বলেন, “ভাল খেলা হবে। কে জিতবে জানি না। কিন্তু দারুণ খেলা হবে এটা বলতে পারি। আমি থাকব ওখানে।কোন দল এগিয়ে আছে বলতে পারব না। এসব ম্যাচ সব সময় ৫০-৫০। আমি চাই ভারত জিতুক। কিন্তু আগে থেকে ও ভাবে বলা যায় না।”

আরও পড়ুন:লখনৌ-এর বিরুদ্ধে পাঁচ উইকেট, নিজের পারফরম্যান্স নিয়ে কী বললেন আকাশ?

 


 

Related articles

জাহাঙ্গিরের কোমরে দড়ি: ‘মানবধিকার’ নিয়ে প্রশ্ন হাই কোর্টে

একসময় যাঁকে দেখলে ফলতার মানুষ তটস্থ থাকতেন, সেই তৃণমূল নেতা জাহাঙ্গির খানকে (Jahangir Khan) হাফপ্যান্ট ও গেঞ্জি পরিয়ে...

FIFA World Cup: জর্ডন ম্যাচে বিশ্রামে মেসি! আর্জেন্টিনা দলে একাধিক পরিবর্তন?

বিশ্বকাপের( FIFA World Cup) গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ জর্ডন।ইতিমধ্যেই নক আউট নিশ্চিত করে ফেলেছে নীল সাদা...

বিশ্ববাজারে বিরাট পতন, ভারতে কমছে না পেট্রোল-ডিজেলের দাম, ভ্রুক্ষেপ নেই কেন্দ্রের

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে বিরাট পতন! অথচ দেশে পেট্রোল-ডিজেলের(Petrol Diesel )দাম কমার লক্ষণ নেই! শুক্রবার, বিশ্বের বাজারে...

শিল্পে নতুন আশা, বাংলায় বিনিয়োগে আগ্রহ একাধিক সংস্থার: জানালেন রাজ্যের অর্থমন্ত্রী

বাংলা থেকে টাটা গোষ্ঠী (Tata Group) চলে যাওয়ার দীর্ঘদিন পর পশ্চিমবঙ্গে (West Bengal) শিল্প বিনিয়োগের (Industrial Investment) পরিবেশকে...