Sunday, May 17, 2026

জে.লের শৌচাগারে পিছলে গেল পা! কোমরে চো.ট পেয়ে হাসপাতালে ভর্তি সত্যেন্দ্র জৈন

Date:

Share post:

আচমকাই জেলের শৌচাগারের পড়ে গিয়ে গুরুতর জখম হলেন দিল্লির (Delhi) প্রাক্তন মন্ত্রী সত্যেন্দ্র জৈন (Satyendra Jain)। ইতিমধ্যে জখম আপ নেতাকে দিল্লির দীনদয়াল উপাধ্যায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। উল্লেখ্য, বেআইনি অর্থ লেনদেন সংক্রান্ত মামলায় গত বছর ৩০ মে থেকে তিহার জেলে (Tihar Jail) বন্দি রয়েছেন দিল্লির প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী।

তিহার জেল সূত্রে খবর, বুধবার রাতে জেলের শৌচাগারে (Toilet) যান সত্যেন্দ্র। আর এই সময় আচমকাই পা পিছলে পড়ে যান তিনি। পড়ে যাওয়ায় আচমকাই কোমরে চোট পেয়েছেন তিনি। এরপরই জখম দিল্লির প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রীকে নিয়ে যাওয়া হয় দীনদয়াল উপাধ্যায় হাসপাতালে। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন তিনি। তবে বেশ কয়েকদিন ধরে মেরুদণ্ডের ব্যথায় ভুগছেন আপ নেতা সত্যেন্দ্র। দিনকয়েক আগে মেরুদণ্ডের যন্ত্রণা নিয়ে ভর্তি হয়েছিল দীনদয়াল হাসপাতালেই। সেই সময় চিকিৎসকরা সত্যেন্দ্রের একাধিক শারীরিক পরীক্ষার পরামর্শ দিয়েছিলেন। পাশাপাশি বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ নেওয়ার জন্য হাসপাতালের তরফে জেল কর্তৃপক্ষকে জানানো হয়।

এদিকে জেলের মধ্যে সত্যেন্দ্র জৈনের শারীরিক অবস্থার অবনতি হয়েছে বলে দাবি জানিয়ে সুপ্রিম কোর্টে আগাম জামিনের আবেদন করেছিলেন তাঁর আইনজীবী অভিষেক মনু সিংভি। তাঁর মক্কেলের ওজন ৩৫ কেজি কমে গেছে বলে দাবি করেন। ওজন কমার পাশাপাশি শরীরে একাধিক উপসর্গও দেখা দিয়েছে বলে জামিনের আবেদনে জানান মনু সিংভি। তবে গরমের ছুটির জন্য সুপ্রিম কোর্ট বন্ধ থাকায় সত্যেন্দ্রের আইনজীবীকে অবসরকালীন বেঞ্চে আবেদনের জন্য পরামর্শ দিয়েছিলেন ডিভিশন বেঞ্চ। এ ব্যাপারে ইডিকেও নোটিস ধরানো হয়েছিল। আবেদনে কয়েকদিন কাটতে না কাটতে এবার শৌচাগারে পড়ে গিয়ে হাসপাতালে ভর্তি হলেন অরবিন্দ কেজরিওয়াল সরকারের প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী। এর আগে গত ৬ এপ্রিল বেআইনি অর্থ লেনদেন মামলায় আগাম জামিনের আবেদন করে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন আপ নেতা। কিন্তু সত্যেন্দ্রর বিরুদ্ধে প্রভাবশালী তকমা দিয়ে, আবেদন খারিজ করে দিয়েছিল আদালত।

 

 

Related articles

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...

‘জেলায় আক্রান্ত কর্মীদের পাশে দাঁড়ান’, লিগ্যাল সেলের বৈঠকে বার্তা নেত্রী-অভিষেকের 

শনিবার তৃণমুলের লিগ্যাল সেলের সঙ্গে বৈঠক করলেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। এদিন...