Saturday, June 6, 2026

নিজের দলের নেতাকেই হানি ট্রা.পে ফাঁ.সিয়ে ব্ল্যাক.মেলিং! ধৃ.ত বিজেপি নেত্রীর কন্যা

Date:

Share post:

আগেই দলে কামিনী-কাঞ্চনের খেলা নিয়ে অভিযোগ তুলেছিলেন BJP নেতা তথাগত রায়। পরে একই ধরনের অভিযোগ শোনা গিয়েছিল, বাকি অনেকের মুখেই। এবার রাজনৈতিক নেতাদের হানি ট্র্যাপে ফাঁসিয়ে একাধিকবার ব্ল্যাকমেলিং করে লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ উঠল বিজেপি নেত্রীর মেয়ের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বসিরহাটের হাড়োয়া গ্রাম পঞ্চায়েতের রাখালপল্লিতে। তাঁকে গ্রেফতার বিজেপি করেছে পুলিশ (Police)।

হাড়োয়ার বিজেপি মহিলা মোর্চা মণ্ডলের সাধারণ সম্পাদক নমিতা রায়ের মেয়ে বছর ছাব্বিশের যুবতী প্রিয়াঙ্কা রায় (Priyanka Ray)। অভিযোগ, বেশ কয়েক বছর ধরে উত্তর ২৪ পরগনার বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের প্রথমে মোবাইলে কথাবার্তা তারপরে হোয়াটসঅ্যাপ (Whatsapp), ফেসবুকে (Facebook) ছবি আদান প্রদান করে নিজের জালে ফাঁসাতেন তিনি। তারপর কিছুদিন মেলামেশা করে কখনও ধর্ষণের অভিযোগ আবার কখনও ধর্ষণের চেষ্টার অভিযোগ তুলতেন ওই যুবতী। এই কায়দাতেই সে বসিরহাটের বিজেপি নেতা রাজেন্দ্র সাহার বিরুদ্ধে ২০১৯ সালে ধর্ষণের অভিযোগ আনেন প্রিয়াঙ্কা। তখন গ্রেফতারও হয়েছিলেন বিজেপি নেতা। পাশাপাশি, রাজ্যের একাধিক বিরোধী রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে তাঁর সম্পর্ক ছিল বলেই জানা গিয়েছে। অভিযোগ, সেই সুযোগে সে লক্ষ লক্ষ টাকা প্রতারণা করেন ওই যুবতী। প্রিয়াঙ্কার বিরুদ্ধে এ নিয়ে একাধিক ছিল। এরপর স্বরূপনগর থানার একটি অভিযোগের ভিত্তিতে তদন্ত নেমে প্রিয়াঙ্কা রায়কে গ্রেফতার করে স্বরূপনগর থানার পুলিশ। বৃহস্পতিবার তাঁকে বসিরহাট মহাকুমা আদালতে তোলা হলে বিচারক পুলিশ হেফাজতের নির্দেশ দেন।

ইতিমধ্যে পুলিশি জেরায় প্রিয়াঙ্কা স্বীকার করেছেন, বেশ কয়েক বছর ধরে ব্ল্যাকমেলিং করে লক্ষ লক্ষ টাকা আয় করেছেন। বিজেপি নেতা রাজেন্দ্র সাহা বলেন, দলেরই এক নেত্রীর মেয়ে দলকে কালিমালিপ্ত করছে। শাসকবিরোধী সব দলের ক্ষতি করছে। তাঁদের মানসম্মান নিয়ে খেলা করছে। দল এদের দৃষ্টান্তমূলক শাস্তি দিক। প্রিয়াঙ্কার মা বিজেপি নেত্রী নমিতা রায় বলছেন, আমার মেয়েকে চক্রান্ত করে ফাঁসানো হয়েছে। আমার মেয়ে কোনও টাকা পয়সা নেয়নি। বসিরহাট জেলা আইএনটিটিইউসির সভাপতি কৌশিক দত্ত বলেন, যে সব খারাপ মানুষ তৃণমূল জায়গা পায়নি তারাই বিজেপি দল করেন। তাদের দলেরই নেতা নেত্রীরাই এসব কুকর্মের সঙ্গে যুক্ত।

 

 

 

Related articles

কলকাতায় ৬০টি নিউ জেনারেশন মেট্রো: প্রতিশ্রুতি রেলমন্ত্রীর

দীর্ঘ টালবাহানার পরে সম্পূর্ণ হয়েছে কলকাতা মেট্রোর চিংড়িহাটা অংশের সংযুক্তকরণের কাজ। শনিবার রাজ্যে এসে সেই অংশের কাজ পরিদর্শনে...

মহামেডানের খেলোয়াড়দের পেমেন্ট মেটাতে দ্রুত ফান্ড জোগাড়ের প্রতিশ্রুতি হুমায়ুনের

মহামেডান স্পোটিং ক্লাবের (Mohammedan Sporting Club) সভাপতি হয়েছেন বিধায়ক হুমায়ুন কবির (Humayun Kabir)। শনিবার ক্লাব প্রাঙ্গণে আয়োজিত সংবর্ধনা...

আয়ারল্যান্ড- ইংল্যান্ড সফরের দল ঘোষণা, চমক দিল বিসিসিআই

প্রত্যাশা মতোই ভারতীয় ক্রিকেটের সূর্য (Surya Kumar Yadav) যুগের অবসানে নতুন দায়িত্ব পেলেন শ্রেয়স আইয়ার(Shreyash Iyer)। শনিবার বিসিসিআইয়ের...

নিজের নিরাপত্তা চেয়েছেন! ভুয়ো খবর উড়িয়ে জনগণের নিরাপত্তা দাবি অভিষেকের

নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এমনকি তিনি না কি নিজের নিরাপত্তা বাড়ানোর...