Tuesday, June 23, 2026

ধর্মশালায় ঠান্ডা-ঠান্ডা, Cool-Cool শোভন-বৈশাখীর ‘জামাইষষ্ঠী’

Date:

Share post:

জয়িতা মৌলিক 

গত বছর তাঁদের জামাইষষ্ঠীর ছবিতে সরগরম ছিল স্যোশাল মিডিয়া। কিন্তু এবছর সকাল থেকে পাওয়া যায়নি ‘Love Birds’ শোভন চট্টোপাধ্যায় (Shobhan Chatterjee)-বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে (Boishakhi Banerjee)। ‘এখন বিশ্ববাংলা সংবাদ‘ তাঁদের পেল হিমাচল প্রদেশের (Himachal) ধর্মশালায়। কলকাতার প্যাচপ্যাচে গরম থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে এখন মেয়ে মহুলকে নিয়ে ছুটির মেজাজে রয়েছেন শোভন-বৈশাখী।

 

তাই বলে কী জামাইষষ্ঠী পালন হবে না! সব সময় বাঙালী রীতি, আচারকে প্রাধান্য দেন শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায় দুজনেই। সেই কারণে, একেবারে বৈশাখীর মায়ের দেওয়া পাঞ্জাবী পরে সেজে থালা সাজিয়ে বসেছেন একদা রাজনীতির দাপুটে নেতা শোভন। ছোট্ট মহুলের পরনেও দিদার দেওয়া ড্রেস। আর বৈশাখী পড়েছেন মায়ের আর্শীবাদ স্বরূপ লাল শাড়ি। দুপুরের মেনুতে কী ছিল! ঘি ভাত, আলু ভাজা, চিকেন কারি, ফিশ ফ্রাই আর চাটনি। বুধবারই হোটেলে বলে রেখেছিলেন বৈশাখী। এই সবই ছিল শোভনের পছন্দ অনুযায়ী। আর মহুলের পছন্দের মশলা-কম রান্নাও ছিল তালিকায়। সঙ্গে ছোটুর জন্য চিকেন রাইস। শেষপাতে ভীম নাগ আর নকুড়ের মিষ্টি। এটা বৈশাখী নিয়ে গিয়েছেন কলকাতা থেকেই। জমিয়ে খাওয়া আর তারপর বেড়ানো। এবারের জামাইষষ্ঠীটা ঠান্ডা-ঠান্ডা , কুল-কুল কাটল শোভন-বৈশাখীর।

 

 

Related articles

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...

লখনউয়ের আগুনে বিয়ের স্বপ্ন পুড়ে ছাই অনামিকা ও হবু স্বামীর

আগামী নভেম্বরেই চারহাত এক হওয়ার কথা ছিল তাঁদের। দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু লখনউয়ের...