Sunday, April 5, 2026

‘কোহলি কোহলি চিৎকার আমায় ভালো বল করতে তাগিদ জোগাচ্ছে’ : নবীন

Date:

Share post:

বুধবার আইপিএল-এর দ্বিতীয় প্লে-অফের ম‍্যাচে লখনৌ সুপার জায়ান্টসের বিরুদ্ধে বড় জয় পায় মুম্বই ইন্ডিয়ান্স। লখনৌকে ৮১ রানে হারায় রোহিত শর্মার দল। ম‍্যাচ হারলেও দুরন্ত পারফরম্যান্স করেন লখনৌ বোলার নবীন উল হক। ৪ ওভার বল করে ৩৮ রান দিয়ে নেন ৪ উইকেট নেন তিনি। তবে তাঁর এই চার উইকেট নেওয়ার নেপথ‍্যে নাকি রয়েছেন বিরাট কোহলি। হ‍্যাঁ, ঠিকই শুনছেন, বিরাটের কারণেই নাকি ভালো বল করতে পারছেন নবীন।

চলতি আইপিএল-এ বিরাট কোহলি বনাম নবীন উল হকের বিতর্ক কারও অজানা নয়। কোহলির সঙ্গে বিবাদের পর থেকে নবীন যে মাঠেই খেলছেন সেখানেই তাঁকে দেখে ‘কোহলি, কোহলি’ চিৎকার করছেন দর্শকরা। তাতে নাকি তাঁর সুবিধা হচ্ছে বলেই জানিয়েছেন আফগানিস্তান পেসার। মুম্বই ম‍্যাচেও তার অন‍্যথা হয়নি। এই নিয়ে লখনৌ বোলার বলেন,” আমার তো ভালই লাগে। মাঠে যখন সবাই ওর নাম নিয়ে চিৎকার করেন তখন ভাল খেলার তাগিদ আরও বেড়ে যায়। মুম্বইয়ের বিরুদ্ধেও সেটাই হয়েছে।”

কোহলির সঙ্গে বিতর্কে জড়ানোয় ফলে সমালোচনা হয়েছে নবীনের। তবে বাইরের কোনও সমালোচনা গায়ে মাখেন না বলে জানিয়েছেন তিনি। এই নিয়ে নবীন বলেন,” বাইরে কে কী বলল সে দিকে আমি মাথা ঘামাই না। শুধু নিজের খেলার দিকে নজর দিই। আমরা পেশাদার ক্রিকেটার। তাই গ্যালারিতে কার নামে জয়ধ্বনি হচ্ছে, বা সমাজমাধ্যমে কার সমালোচনা হচ্ছে, সে সব নিয়ে ভাবার সময় আমাদের নেই। এগুলো খেলার অঙ্গ। সেটা নিয়েই চলতে হবে।”

আরও পড়ুন:লখনৌয়ের বিরুদ্ধে বিশাল ব্যবধানে জয়, কোয়ালিফায়ারে মুম্বই ইন্ডিয়ান্স


 

 

Related articles

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...

প্রার্থীদের কথা শুনছে কমিশন! ভোট পরিচালনার নিরপেক্ষতায় প্রশ্ন বিচারপতির

নির্বাচন পরিচালনায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নিরপেক্ষতা নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। এবার নির্বাচন...

হার্মাদরা জার্সি পাল্টে সন্ত্রাস ফেরাতে চাইছে! জামানত জব্দ হবে বহিরাগতদের

বিজেপিকে ভোট দেওয়া মানে পরোক্ষভাবে সিপিএমের হার্মাদদের সমর্থন করা! তাই রায়নার মানুষ আগেও এইসব বহিরাগতদের জামানাত বাজেয়াপ্ত করে...

ভোটার তালিকা থেকে ৮০ লক্ষ নাম উধাও! কমিশনের বিরুদ্ধে ‘ষড়যন্ত্রের’ অভিযোগে সরব গণমঞ্চ

রাজ্য বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া বা ‘সার’ (স্পেশাল ইনটেন্সিভ রিভিশন) নিয়ে বিস্ফোরক অভিযোগ তুলল নাগরিক...