Friday, June 19, 2026

অ*গ্নিগর্ভ মণিপুরে নিত্যপ্রয়োজনীর জিনিসের দাম আকাশছোঁয়া!সিলিন্ডার ১৮০০ টাকা

Date:

Share post:

সপ্তাহ কয়েকের বিরতির পরে নতুন করে হিংসা ছড়িয়েছে মণিপুরে । রাজধানী ইম্ফলের পূর্ব ও পশ্চিম অঞ্চল, বিষ্ণুপুর জেলায় গোলাগুলি চলছে। গুলিতে প্রাণ গেছে এক যুবকের, আহত আরও দু’জন। ইম্ফলে যুযুধান দুই গোষ্ঠীর সংঘর্ষ বাধায় সেনা এবং আধা সামরিক বাহিনীকে তলব করা হয়েছে। নতুন করে জারি করা হয়েছে কার্ফু।এই পরিস্থিতিতে উত্তর-পূর্বের পাহাড়ি রাজ্যে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দামও লাগাতার বেড়ে চলেছে। এক মাসের ব্যবধানে অধিকাংশ জিনিসের দাম দ্বিগুণ হয়েছে। ফলে বাজারে গিয়ে রীতিমতো খালিব্যাগ নিয়ে ফিরতে হচ্ছে আম জনতাকে। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের কালোবাজারি রুখতে প্রশাসনের নির্বিকার মনোভাবে ক্ষুব্ধ মণিপুরবাসী।

আরও পড়ুন:উচ্চমাধ্যমিকের ফলে সন্তুষ্ট নয়? কীভাবে করবেন রিভিউ?

রাজধানী ইম্ফলে রান্নার গ্যাসের আকাল শুরু হয়েছে। সরবরাহ নেই বলে গ্রাহকদের কাছে গ্যাস সিলিন্ডার বিতরণ করছে না এলপিজি’র এজেন্সিগুলি। অথচ কালোবাজারে টাকা দিলেই মিলছে গ্যাস। রান্নার সিলিন্ডার গ্যাসের দাম নেওয়া হচ্ছে ১,৮০০ টাকা। শুধু গ্যাসই নয়, পেট্রলও মহার্ঘ হয়ে উঠছে। এক লিটার জ্বালানি তেলের দাম দাঁড়িয়েছে ১৭০ টাকা। ডিমের দাম ছয় টাকা থেকে বেড়ে হয়েছে ১০ টাকা। চালের দামও এক ধাক্কায় দ্বিগুণ হয়েছে। ৯০০ টাকার চাল বিক্রি হচ্ছে ১৮০০ টাকা।স্বভাবতই মাথায় হাত পড়েছে মধ্যবিত্তর॥
গত ৩ মে জনজাতি ছাত্র ইউনিয়নের মহামিছিলের পরেই নতুন করে অশান্ত হয়ে ওঠে মণিপুর। মেইতেই ও কুকি সম্প্রদায়ের মধ্যে অশান্তির ঘটনায় ৭০ জনেরও বেশি প্রাণ হারিয়েছেন। রাজধানী ইম্ফল, চূড়াচন্দ্রপুর-সহ একাধিক জেলায় নামাতে হয় সেনা। জারি করা হয় কার্ফু। অশান্তির কারণে ভিন রাজ্য থেকে নিত্যপ্রয়োজনীয় পণ্যবাহী লরি ঢুকতে পারেনি পাহাড়ি রাজ্যে। ফলে জিনিসপত্রের আকাল দেখা দিয়েছে। আর তাতেই পোয়াবারো কালোবাজারিদের।

 

Related articles

ভোটে হেরে অসুস্থতার সাফাই! কঠিন সময়ে তৃণমূল ত্যাগ মমতার প্রিয় পাত্র বালুরও

তৃণমূল কংগ্রেসের সমস্ত পদ থেকে ইস্তফা প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের(Jyotipriya Mallick)। শারীরিক অসুস্থার কারণ দেখিয়ে দল ছাড়লেন জ্যোতিপ্রিয়।...

কলকাতা বিমানবন্দরে প্রবল বজ্রপাত, আহত ২ গ্রাউন্ড স্টাফ

শুক্রবার সকাল থেকেই প্রবল বৃষ্টি দক্ষিণ বঙ্গ জুড়ে। কলকাতা সহ ১০ জেলায় শুরু হয়েছে বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টিপাত।...

যোগ দিবসে ভোর থেকেই চলবে মেট্রো, জানুন বিশেষ পরিষেবার সময়সূচি

আগামী রবিবার রাজ্যের সর্বত্র মহাসমারহে  আন্তর্জাতিক যোগ দিবস (Yoga Day) পালিত হবে। কলকাতার রেড রোডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি...

প্রবল বৃষ্টিতে উত্তরে জাতীয় সড়কে ধস, ভাঙল সেতু, দক্ষিণে জারি হলুদ সতর্কতা

রাতভর প্রবল বৃষ্টি, প্রবল বৃষ্টিতে(Rain) উত্তরবঙ্গের(North Bengal) কার্শিয়ঙের ১১০ নম্বর জাতীয় সড়কে ধস, যান চলাচল ব্যহত। প্রবল বৃষ্টিতে...