Friday, April 3, 2026

পাইপলাইনে কাজ করতে গিয়ে মর্মান্তিক মৃ*ত্যু শ্রমিকের

Date:

Share post:

পুরসভার পাইপলাইনে কাজ করতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা! মাটি ধসে মৃত্যু হল শ্রমিকের।বুধবার রাতে ঘটনাটি ঘটেছে পার্ক সার্কাসে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পুরসভার পাইপলাইনের কাজ চলছিল। সেখানে বালি তুলছিলেন ওই যুবক শ্রমিক। এমন সময় হঠাৎ মাটিতে ধস নামে। আর তাতেই চাপা পড়ে যান এক যুবক। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে বাঁচানো যায়নি।

আরও পড়ুন:গুজরাট থেকে দিল্লি সেন্ট্রাল জে.লে স্থানান্তরিত করা হল গ্যাং.স্টার লরেন্স বিষ্ণোইকে
পুলিশ সূত্রের খবর, মৃত যুবকের নাম সলমন মল্লিক (২২)। বাড়ি উত্তর ২৪ পরগনার সন্দেশখালিতে। গত কয়েকদিন ধরেই ডন বস্কো সার্কেলের সামনে তিন মাথার মোড়ে পাইপলাইনের কাজ চলছিল। সেই কারণে রাস্তা খোঁড়াখুঁড়ি চলছিল বিগত কয়েকদিন ধরেই। বুধবারও কাজ করতে আসেন শ্রমিকরা।
আচমকাই ধস নামে। যার জেরে দশ থেকে বারো ফুট গভীরে চাপা পড়ে যান শ্রমিক। রাতের অন্ধকারে এই দুর্ঘটনা ঘটায় তাঁকে উদ্ধার করতেও অনেক দেরি হয়ে যায়। এরপর চিত্তরঞ্জন হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

 

Related articles

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...