Tuesday, June 23, 2026

শু.টিং সামলে পরীক্ষা দিয়ে কেমন রেজাল্ট করলেন অনন্যা-সোহম!

Date:

Share post:

উচ্চ মাধ্যমিক পরীক্ষার (HS Exam results) ফলাফল ঘোষণার পর থেকেই রাজ্যজুড়ে কৃতি ছাত্র-ছাত্রীদের সাফল্যের উন্মাদনা চোখে পড়ার মতো। মেধা তালিকার স্থান পাওয়া পড়ুয়াদের বাড়ির লোক থেকে শুরু করে আত্মীয় এমনকি স্কুলের শিক্ষক শিক্ষিকারাও ভীষণ খুশি। জীবনের দ্বিতীয় বড় পরীক্ষা উচ্চমাধ্যমিক(HS Exam)। টেলিপাড়ায় এ বছর দুই পরীক্ষার্থী উচ্চ মাধ্যমিক দিয়েছিলেন।অনন্যা গুহ ও সোহম বসু চৌধুরী(Ananya Guha and Soham Basu Chowdhury)। ব্যস্ত শিডিউল সামলে পড়াশোনা করে কেমন রেজাল্ট করলেন তাঁরা? কলা বিভাগ (Arts) নিয়ে পড়াশোনা করেছেন অনন্যা ও সোহম। গতকাল ফলাফল প্রকাশের পর দেখা গেল অনন্যা পেয়েছেন ৭৫ শতাংশ নম্বর। অন্যদিকে সোহম পেয়েছেন ৮৫ শতাংশ।

দুজনেই সোশ্যাল মিডিয়ায় (Social media) বেশ সক্রিয়। ফলাফলের খবর প্রকাশ পেতেই শুভেচ্ছা জানিয়েছেন অনুরাগীরা।কাজ সামলে তাঁরা যে এত ভাল রেজাল্ট করেছেন তাতে অবাক সবাই। আপাতত দুজনেই নিজেদের কাজ নিয়ে ব্যস্ত। পাশাপাশি ভবিষ্যতে পছন্দের বিষয় নিয়ে পড়াশোনা চালিয়ে যাবেন বলেও সংবাদমাধ্যমকে জানিয়েছেন তাঁরা।

 

Related articles

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...