Saturday, April 4, 2026

অসুস্থ আপ নেতা সত্যেন্দ্র জৈনকে অন্তর্বর্তী জামিন দিল শীর্ষ আদালত

Date:

Share post:

অসুস্থ আপ(AAP) নেতা সত্যেন্দ্র জৈনকে(Satyendra Jain) অন্তর্বর্তী জামিন দিল সুপ্রিম কোর্ট(Supreme Court)। শুক্রবার সকালে আদালতের নির্দেশে ৬ সপ্তাহের জন্য জামিন পেলেন দিল্লির প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী। বৃহস্পতিবার জেলে মাথা ঘুরে পড়ে যাওয়ার পর হাসপাতালে ভর্তি করা হয়েছিল জৈনকে। এরপর শুক্রবার জামিন পেলেন তিনি।

গত কয়েকদিন ধরেই সত্যেন্দ্র জৈনের শারীরিক অবস্থার অবনতির কথা প্রকাশ্যে আসছিল। গত সোমবার জেলের শৌচাগারে পড়ে যান তিনি। যার জেরে ভর্তি হতে হয় হাসপাতালে। বৃহস্পতিবার ফের পড়ে গিয়ে মেরুদণ্ডে গুরুতর আঘাত পান সত্যেন্দ্র। তাঁকে দীনদয়াল উপাধ্যায় হাসপাতালে ভরতি করা হয়। উল্লেখ্য, গত বছরের ৩০ মে আর্থিক তছরুপের মামলায় সত্যেন্দ্রকে গ্রেফতার করা হয়। সেই থেকেই তিহাড় জেলে রয়েছেন তিনি। জেলবন্দি হওয়ার পর থেকেই অসুস্থতার কথা জানিয়েছিলেন সত্যেন্দ্র। মাঝে অবসাদের কথা জানানোর পর জেলে সঙ্গীর ব্যবস্থা করেছিল কারা কর্তৃপক্ষ। ওই ঘটনায় তিহাড়ের ৭ নম্বর জেলের সুপারিন্টেন্ডেন্টকে শোকজ করা হয়। তবে এভাবে পরপর দুবার জেলের মধ্যে পড়ে গিয়ে আহত হওয়ায় জেলের অবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

প্রসঙ্গত, গত ১৫ মে সুপ্রিম কোর্টে জামিনের আবেদন করেছিলেন সত্যেন্দ্র জৈন। দিল্লি হাই কোর্টে আর্থিক তছরূপ মামলায় জামিনের আবেদন খারিজ করার পরেই শীর্ষ আদালতের দ্বারস্থ হন তিনি। যদিও প্রাথমিকভাবে সেই আবেদন খারিজ হয়ে গেলেও শুক্রবার সত্যেন্দ্র জৈনকে ছয় সপ্তাহের জন্য অন্তর্বর্তী জামিন দিল শীর্ষ আদালত।

Related articles

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...