Saturday, April 4, 2026

মুসকিল আসান: অভিষেকের আশ্বাসের ৩দিনের মধ্যেই সাহায্যের চেক বিশেষভাবে সক্ষমের হাতে

Date:

Share post:

পঞ্চায়েত নির্বাচনকে নজরে রেখে জনসংযোগ কর্মসূচিতে বেরিয়েছেন তৃণমূলের(TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। উত্তর থেকে দক্ষিণ যেখানেই যাচ্ছেন কার্যত জনস্রোতে ভাসছেন তিনি। মিশে যাচ্ছেন মানুষের সঙ্গে, শুনছেন তাদের অভাব অভিযোগের কথা। জনসংযোগ যাত্রায় রাজ্যের উত্তর থেকে দক্ষিণ- যেখানে মানুষ তাঁকে সমস্যার কথা জানাচ্ছেন, সেখানেই দ্রুত সাধ্য মতো তার সমাধানের রাস্তা করে দিচ্ছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay)।

গত বুধবার ‘তৃণমূলে নবজোয়ার’ কর্মসূচিতে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় পুরুলিয়ায় কাশীপুরের অনুষ্ঠানে বিশেষ ভাবে সক্ষম এক ব্যক্তিকে সাহায্যের প্রতিশ্রুতি দেন। ওই ব্যক্তির নাম ঈশ্বরচন্দ্র বাউরি। অভিষেক ততক্ষণাৎ তাঁর সংগ্রাম এবং সমস্যার কথা শোনেন। ঠিক তারপরেই মানবাজার থানার মানপুর গ্রামের প্রতিবন্ধী যুবক ঈশ্বর বাউরিকে পঞ্চাশ হাজার টাকা দেওয়ার সিদ্ধান্ত নেন। তাঁর প্রতিশ্রুতি দেওয়ার মাত্র ৩দিনের মধ্যেই ঈশ্বরচন্দ্র বাউরি ৫০হাজার টাকার চেক হাতে পেলেন শনিবারই।

ওইদিন অনুষ্ঠানের মধ্যেই বাউরির কথা শুনতে ওখানেই হাঁটু গেড়ে বসে পড়েন অভিষেক। সব শুনে তাঁকে সব রকম সাহায্যের প্রতিশ্রুতি দেন। অবশেষে আজ স্থানীয় নেতৃত্ব দ্রুত ৩৭ বছর বয়সী ঈশ্বর বাউরির বাড়ি গিয়ে তাঁর হাতে ৫০হাজার টাকার চেক তুলে দেন। এর আগেও বহু মানুষের আর্তি শুনেই তাদের পরিবারের পাশে থেকেছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন- চেয়ার ঢাকা ত্রিপলে! মালদহে হাটবারেও ভরল না শুভেন্দুর সভা, তীব্র কটাক্ষ তৃণমূলের

Related articles

বাংলার অভিজ্ঞ আইপিএস সুপ্রতিম সরকারকে তামিলনাড়ুতে পাঠাল কমিশন

দায়িত্ব হাতে নিয়েই পুলিশ প্রশাসনে বদলাতে শুরু করে নির্বাচন কমিশন। (Election Commission)। বাংলাকে চেনা দক্ষ অফিসারদের বদলে ভিন...

রাহুলের মৃত্যুর তদন্ত চেয়ে আর্টিস্টস ফোরামের সঙ্গে রিজেন্ট পার্ক থানায় FIR প্রিয়াঙ্কার,

স্টার জলসার ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা'র শ্যুটিং করতে গিয়ে গত ২৯ মার্চ রবিবাসরীয় বিকেলে তালসারির সমুদ্র সৈকতে...

‘’পলাতকদের ক্ষমা করবেন না’’, রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর

''পলাতকদের ক্ষমা করবেন না'', মালতিপুরের সামসি কলেজ মাঠের জনসভা থেকে রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে (Mausam Noor)নিশানা করলেন...

শুধু বিজেপি নয়, কংগ্রেসের রাজ্যেও পরিযায়ী শ্রমিক-অত্যাচার: মালদহ থেকে নিশানা মমতার

রাজ্যের যে সব জেলা থেকে ভিন রাজ্যে কাজে যাওয়া পরিযায়ী শ্রমিকরা অত্যাচারের মুখে পড়েছে, বা মৃত্যু হয়েছে, তার...