Saturday, April 4, 2026

বার্সায় কি ফিরছেন মেসি? জল্পনা তুঙ্গে

Date:

Share post:

চলতি বছরই শেষ হচ্ছে লিওনেল মেসির সঙ্গে পিএসজির চুক্তি। ইতিমধ্যেই মেসি নাম জড়িয়েছে বিভিন্ন ক্লাবের সঙ্গে। বিশেষ করে মেসির পুরোনো ক্লাব বার্সেলোনা এবং সৌদি আরবের ক্লাব আল হিলাল। যদিও মেসির বাবা এবং আল হিলাল ক্লাব মেসির সৌদি আরবে আসার খবর নাকোচ করেছে। অন‍্যদিকে ফুটবল মহলের এক পক্ষ মনে করছে লিওনেল মেসি ফিরে আসবেন তাঁর পুরনো ক্লাব বার্সেলোনাতে। আর এরপরই মেসির ট্রান্সফার নিয়ে এল বড় আপডেট।

সূত্রের খবর, বিশ্বকাপ জয়ী মেসি চান তাঁর আর্জেন্তিনা দলের দুই সতীর্থকে যেন সই করায় বার্সেলোনা। এই দুই ফুটবলারের মধ্যে একজন হলেন প্রাক্তন রিয়াল মাদ্রিদ তারকা অ্যাঞ্জেল ডি মারিয়া, যিনি বর্তমানে জুভেন্তাস দলের হয়ে খেলেন। তবে মরশুম শেষে জুভেন্তাসের সঙ্গে তাঁর চুক্তি শেষ হয়ে যাবে। আর অন‍্যজন হলেন, লিয়ান্দ্রো পারেদেস। তাকেও বার্সেলোনায় চান মেসি। পারেদেস বর্তমানে পিএসজি থেকে লোনে জুভেন্তাসের হয়ে খেলছেন। তবে খবর অনুযায়ী তিনি মরশুম শেষে প্যারিস ফিরতে চান না। আর এরপরই মেসির বার্সাতে ফিরে আসার জল্পনা আরও সত‍্যি হল।

আরও পড়ুন:বিরাটের নিখুঁত সেলিব্রেশনে অনুষ্কা, হাসিতে ফেটে পড়লেন কোহলি

 

 

Related articles

স্যান্টনার দলে আসায় স্বস্তিতে MI, দিল্লির চিন্তা বুমরাহকে নিয়ে

উইকেন্ডে মুখোমুখি দুই মেট্রো সিটি। একদিকে রাহুল - অক্ষরদের দিল্লি ক্যাপিটালস অন্যদিকে রোহিত-হার্দিকদের শক্তিশালী মুম্বই ইন্ডিয়ান্স (DC vs...

সাহস থাকলে যাদের নাম কেটেছেন তাঁদের সঙ্গে কথা বলুন: শাহকে চ্যালেঞ্জ মমতার

এসআইআর প্রক্রিয়ায় যে দুটি জেলায় সব থেকে বেশি ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে তার অন্যতম মালদহ।...

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...