Friday, June 19, 2026

পুলিশি হেন.স্থার শি.কার টলি অভিনেতা মৈনাক! কী ঘটল বিমানবন্দরে

Date:

Share post:

কলকাতা বিমানবন্দরের (Kolkata Airport) চরম হেনস্থার শিকার টলিউড অভিনেতা(Tollywood Actor) । বিমানবন্দরে নিজের স্ত্রীকে আনতে গিয়ে পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়লেন অভিনেতা মৈনাক বন্দ্যোপাধ্যায় (Mainak Banerjee)। পুলিশের সঙ্গে তর্ক চলাকালীন ফেসবুক লাইভে সবটা জানান অভিনেতা। পুলিশ তাঁর এবং তাঁর স্ত্রীর সঙ্গে খারাপ আচরণ করেছেন বলে অভিযোগ করেছেন তিনি। ঠিক কী ঘটেছিল?

ফেসবুক লাইভে মৈনাক জানান, বিমানবন্দরে স্ত্রীকে নিতে এসে ১বি গেটের সামনে দাঁড়ান তিনি। তাঁর স্ত্রী ব্যাগপত্র নিয়ে গাড়ির দিকে এগোতে শুরু করলে তখনই বাধা দেন কিছু পুলিশকর্মী। মৈনাকের অভিযোগ, কোন রাজনৈতিক ব্যক্তিত্বের আসাকে কেন্দ্র করেই পুলিশের এই তৎপরতা যা সাধারণ মানুষকে যথেষ্ট সমস্যার মধ্যে ফেলেছে। তাঁর স্ত্রীর সঙ্গে দুর্ব্যবহার করাই নয়, তিনি পরিস্থিতি সামলাতে গেলে তাঁর সঙ্গেও অত্যন্ত খারাপ আচরণ করা শুরু করেন ওই পুলিশকর্মীরা বলে অভিনেতার অভিযোগ। মৈনাকের কথায়, ‘‘বেশ কিছু পুলিশকর্মী আমাকে বলেন, ‘সিরিয়াল-সিনেমায় অভিনয় করেন, আপনার ফুটুনি বার করে দেব, আপনাকে এক রাত লকআপে ঢুকিয়ে দেব, এফআইআর করে দেব, তার পর দেখবেন আপনার জীবন বরবাদ হয়ে যাবে। ” অভিনেতা পুলিশের নামও উল্লেখ করেছেন তাঁর ভিডিওতে। বচসার পরে মৈনাক ও তাঁর স্ত্রীকে সেখান থেকে গাড়ি নিয়ে বেরোতেও বাধা দেন পুলিশকর্মীরা, এমন কথাই বলছেন তিনি।গাড়ি ছাড়াতে রাতেই বিমানবন্দর থানায় (Airport Police Station) যান মৈনাক।

 

 

Related articles

প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা কমানো হয়েছে? বাস্তব জানালেন শুভেন্দু

প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা কমানোর যে কথা বলা হচ্ছে, তা ঠিক নয়। এ ক্ষেত্রে পছন্দের ব্যক্তিদের রাখার কথা বলা...

মমতার উপহার ফেরাতে কালীঘাটে কাকলিপুত্র বৈদ্যনাথ! তারপর কী হল? 

দিন কয়েক আগেই সোশাল মিডিয়ায় ঘোষণা করেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া সমস্ত উপহার ফিরিয়ে দেবেন। সেই কথামতোই উপহারের সামগ্রী...

জল জীবন মিশনে গতি, ‘শুধু পাইপ বসালেই হবে না’! জেলাশাসকদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

রাজ্যে কেন্দ্রীয় প্রকল্প বাস্তবায়নে আরও গতি আনতে এ বার সরাসরি ময়দানে নামলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার নবান্নে কেন্দ্রীয়...

দাবি ৬৫-র, কিন্তু বিধানসভায় হাজির ৫৮! ‘ম্যাজিক নম্বর’ নিয়ে সংশয় ঋতব্রত শিবিরের

বিধানসভার বাইরে ৬৫ জন বিধায়কের সমর্থনের দাবি। আদালতে সংখ্যাগরিষ্ঠতার যুক্তি। স্পিকারের স্বীকৃতি পাওয়ার পর নিজেদের ‘আসল তৃণমূল’ বলেও...