Friday, June 19, 2026

OC কথা না শুনলে আমাকে জানান: বেআইনি বাজি কারবার রুখতে কড়া বার্তা মুখ্যমন্ত্রী

Date:

Share post:

বেআইনি বাজি কারখানার বিস্ফোরণকাণ্ডে ঘটনাস্থলে গিয়ে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। শনিবার সকালে এগরার (Agra) খাদিকুলে গিয়ে নিহতদের পরিবারের সঙ্গে দেখা করে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন কোনভাবেই বেআইনি বাজি কারবার বরদাস্ত করা হবে না।

বেআইনি বাজি কারখানা রুখতে স্থানীয় মানুষকেও সতর্ক থাকার পরামর্শ দেন মুখ্যমন্ত্রী। বলেন, এই ধরনের কোনও কারখানার খবর পেলে সোজাসুজি পুলিশকে জানাতে। এরপরই কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী। বলেন, “অবৈধ বাজি কারখানা দেখলেই ওসিকে রিপোর্ট করবেন। যদি ওসি কোনও ব্যবস্থা না নেন আমার উপর ছেড়ে দিন। কথা না শুনলে ওসিকে চেঞ্জ করে দেব”। তিনি জানান, ইতিমধ্যেই এগরার OC-কে সরিয়ে দেওয়া হয়েছে। কারণ তাঁর কাছে জানানো সত্ত্বেও তিনি ব্যবস্থা না এমনি বলে অভিযোগ। ইন্টালিজেন্স যদি আগে থেকে নজর রাখতো তাহলে এত প্রাণহানি এড়ানো যেত।

পাশাপাশি তিনি জানান, এই ধরনের বাজি তৈরি হয়ে তা পাশের রাজ্য ওড়িণশায় চলে যাচ্ছে। ফলে এদিন যাঁরা হোম গার্ডের চাকরি পেলেন, তাঁদের রাজ্যের সীমানা অঞ্চলে পোস্টিং দেওয়ার কথা বলেন মুখ্যমন্ত্রী। এগরা বাজি বিস্ফোরণের মূল অভিযুক্ত ভানু বাগকে গ্রেফতার করা হয়েছিল। কিন্তু তাঁর মৃত্যু হয়েছে তার পরিবারেরই দুজনকে গ্রেফতার করে এ সম্পর্কে আরও বিস্তারিত তথ্য পেতে চাইছে পুলিশ।

আরও পড়ুন:‘রক্তকরবী’ নাটকের একশো বছরে মন ছুঁয়ে গেল ‘শিশিক্ষু’র প্রযোজনা

 

 

Related articles

প্রবল বৃষ্টিতে উত্তরে জাতীয় সড়কে ধস, ভাঙল সেতু, দক্ষিণে জারি হলুদ সতর্কতা

রাতভর প্রবল বৃষ্টি, প্রবল বৃষ্টিতে(Rain) উত্তরবঙ্গের(North Bengal) কার্শিয়ঙের ১১০ নম্বর জাতীয় সড়কে ধস, যান চলাচল ব্যহত। প্রবল বৃষ্টিতে...

বিদ্রোহী সাংসদদের ইস্যুতে স্পিকারের সঙ্গে বৈঠক, দিল্লি যাচ্ছেন অভিষেক

রাজ্যে পালা বদলের পর বিধানসভার পাশাপাশি লোকসভাতেও তৃণমূলের(TMC) ভাঙন অব্যাহত। ইতিমধ্যেই ২০ জন সাংসদ  ভিন্ন ব্লকে নাম লিখিয়েছেন,...

ইডির জিজ্ঞাসাবাদে বয়ানে গরমিল, কয়লা পাচার কাণ্ডে গ্রেফতার প্রাক্তন ওসি

কয়লা পাচার কাণ্ডে ইডির হাতে গ্রেফতার হলেন পশ্চিম বর্ধমানের বারাবনি থানার প্রাক্তন ওসি মনোরঞ্জন মণ্ডল( Monoranjan Mandol)। বর্তমানে...

যোগ দিবসের আগে ম্যারাথনে অংশ নিলেন শুভেন্দু, অতীতের রেকর্ড ভাঙার আহ্বান মুখ্যমন্ত্রীর

আগামী রবিবার আন্তর্জাতিক যোগ দিবস। রাজ্যে ডাবল ইঞ্জিন সরকার চালু হওয়ার পর জৌলুস বেড়েছে যোগ দিবসের। আগামী রবিবার...