Sunday, March 15, 2026

রবিবার মাহি বনাম হার্দিকের ম‍্যাচ ঘিরে টিকিটের চাহিদা তুঙ্গে

Date:

Share post:

আগামীকাল আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ২০২৩ আইপিএল-এর ফাইনাল। এই ম‍্যাচে চেন্নাই সুপার কিংসের মুখোমুখি গুজরাত টাইটান্স। আর এই ম‍্যাচকে কেন্দ্র করে তৈরি হয়েছে মানুষের উন্মাদনা তুঙ্গে। গতকাল আহমেদাবাদ স্টেডিয়ামের বাইরে চূড়ান্ত বিশৃঙ্খলা দেখা যায়। জীবনের ঝুঁকি নিয়ে ফাইনালের টিকিট তুলতে আসেন ক্রিকেট ভক্তরা। শনিবারও সেই দৃশ্য বর্তমান। প্রসঙ্গত রবিবারের ম্যাচই হয়তো ধোনির শেষ আইপিএল ম্যাচ। আর তাই ম্যাচের টিকিটের চাহিদা বেশ কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে। জানা যাচ্ছে, ইতিমধ্যে বিক্রি সব টিকিট।

সূত্রের খবর, শনিবার ভোর ৬টা থেকেই স্টেডিয়ামের বাইরে টিকিট কাউন্টারের বাইরে ভীড় জমাতে শুরু করেন দুই দলের সমর্থকেরা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে এসেছেন তাঁরা। ১ লাখেরও বেশি দর্শকাসন বিশিষ্ট নরেন্দ্র মোদি স্টেডিয়ামের টিকিট অনলাইনে কাটলেও হার্ড কপি তোলা বাধ্যতামূলক। ফলে ঘন্টার ঘন্টা লাইনে দাঁড়ান মানুষ।

রবিবার মহারণ। আহমেদাবাদ স্টেডিয়ামে সিএসকে তাদের পঞ্চম আইপিএল ট্রফি তুলবে? নাকি পর পর দুবার ট্রফি নিজেদের করে নেবে গুজরাত টাইটান্স? সেই প্রশ্নেরই উত্তরের অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা।

আরও পড়ুন:মুম্বইকে হারিয়ে ফাইনালের পরিকল্পনা শুরু হার্দিকের

 

 

spot_img

Related articles

‘গম্ভীর-দর্শন’, উৎপল সিনহার কলম

এ যে দৃশ্য দেখি অন্য, এ যে বন্য... এ ভারত সে ভারত নয়। এ এক অন্য ভারতীয় ক্রিকেট দল, অন্যরকম...

তৃণমূলকে হারাতে বাম ভোট রামে! মেনে নিলেন সিপিআইএমের অশোক

রাজ্যের উন্নয়নে বরাবর বিরোধ করে আসা সিপিআইএম যে আদতে নিজেদের নীতির ভুলে নিজেদের ভোটব্যাঙ্কই (CPIM vote bank) ধরে...

নবান্নে বড় রদবদল: মুর্শিদাবাদের জেলাশাসক পদে সুরেন্দ্র কুমার মিনা, কেএমডিএ-তে নিতিন সিংহানিয়া

রাজ্য প্রশাসনের শীর্ষ স্তরে ফের একদফা বড়সড় রদবদল করল নবান্ন। একাধিক জেলার জেলাশাসক (DM) ও অতিরিক্ত জেলাশাসক পদমর্যাদার...

টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে দেবের অভিযোগের জবাব দিলেন স্বরূপ 

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উদ্যোগে টলিউডের কলাকুশলীদের জন্য স্বাস্থ্যসাথী কার্ডের ব্যবস্থা করা হয়েছে। শনিবার টেকনিশিয়ান স্টুডিওতে...