Tuesday, June 23, 2026

দুর্গাপুরে একই পরিবারের তিনজনের অস্বাভাবিক মৃ.ত্যু, উদ্ধার অ.গ্নিদ.গ্ধ দেহ!

Date:

Share post:

দুর্গাপুরের লাউদোহা (Laudoha, Durgapur) এলাকায় একই পরিবারের তিনজনের অস্বাভাবিক মৃ.ত্যু ঘিরে বাড়লো চাঞ্চল্য। বাড়িতে তিন ভাই বোনের সংসার। স্থানীয় সূত্রে খবর শনিবার সকালে তাঁদের বাবা বাড়ি ফিরে দেখেন ঘর থেকে দাউ দাউ করে আগুন বেরোচ্ছে। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন। দাদা এবং দুই বোনের অগ্নিদগ্ধ দেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়দের দাবি মানসিক অবসাদে ভুগছিলেন দুই বোন এবং দাদা (Two Sisters and Elder brother)।বড় দাদার বিয়ে ঠিক হয়ে গেছিল অথচ দুই বোনের বিয়ের কোনও ব্যবস্থা কেন হয়নি এই নিয়ে মাঝে মধ্যেই অশান্তি চলত। তার জেরেই এরকম মর্মান্তিক পরিণতি বলে প্রতিবেশীরা মনে করছেন।

মৃত দাদা মঙ্গল সোরেন (Mongols Soren) লাউদোহা থানার (Laudoha Police Station) সিভিক ভলেন্টিয়ার পদে কর্মরত ছিলেন। স্থানীয়দের দাবি দুই বোনের বিয়ে নিয়ে চিন্তায় ছিলেন মঙ্গল। এক বোন কলকাতায় নার্সিং পেশার সঙ্গে যুক্ত ছিলেন। গতকাল তিনি বাড়ি ফেরেন এবং তারপরই অশান্তি শুরু হয়। এরপর আজ শনিবার সকালে এই মর্মান্তিক পরিণতি।একই পরিবারের তিনজনের অস্বাভাবিক মৃত্যুর সঠিক কারণ খতিয়ে দেখছে পুলিশ।

 

Related articles

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...