Saturday, April 4, 2026

আগামিকাল আইপিএল-এর মহারণ, দেখে নেওয়া যাক লিগের পুরস্কার মূল‍্য

Date:

Share post:

আগামিকাল আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বসতে চলেছে ২০২৩ আইপিএল ফাইনাল। ফাইনালে চেন্নাই সুপার কিংসের মুখোমুখি গুজরাত টাইটান্স। এরই মধ‍্যে সামনে এল দেশের এক নম্বর টি-২০ লিগের পুরস্কার মূল‍্য। এবারের আইপিএলে মোট পুরস্কারমূল্য ৪৬ কোটি ৫০ লক্ষ টাকা। চ্যাম্পিয়ন দল পাবে ২০ কোটি।

গত বছর আইপিএল-এ চ্যাম্পিয়ন হয়ে গুজরাত টাইটান্স পেয়েছিল ২০ কোটি টাকা। রানার্স রাজস্থান রয়্যালস পেয়েছিল ১৩ কোটি টাকা। এবারও বদলাচ্ছে না পুরস্কারমূল‍্য। একই পরিমাণ আর্থিক পুরস্কার থাকছে চ্যাম্পিয়ন এবং রানার্স দলের জন্য। আর্থিক পুরস্কার রয়েছে প্লে-অফে ওঠা বাকি দু’দলের জন্যও। তৃতীয় স্থানে শেষ করা মুম্বই ইন্ডিয়ান্স পাবে ৭ কোটি টাকা। চতুর্থ স্থানে শেষ করা লখনৌ সুপার জায়ান্টস পাবে ৬ কোটি ৫০ লক্ষ টাকা।

এছাড়াও রয়েছে আরও কিছু পুরস্কার। ব্যক্তিগত সাফল্যের জন্যও পুরস্কার পাবেন ক্রিকেটাররা। প্রতিযোগিতায় সর্বোচ্চ রান সংগ্রহকারী ক্রিকেটার কমলা টুপির সঙ্গে পাবেন ১৫ লক্ষ টাকা পুরস্কার। সর্বোচ্চ উইকেট শিকারি বেগনি টুপির সঙ্গে পাবেন ১৫ লক্ষ টাকা পুরস্কার। তাঁদের থেকে বেশি টাকা পুরস্কার হিসাবে পাবেন আইপিএলের সব থেকে সম্ভাবনাময় ক্রিকেটার। এমার্জিং প্লেয়ারকে দেওয়া হবে ২০ লক্ষ টাকা। প্রতিযোগিতার সব থেকে মূল্যবান ক্রিকেটার পাবেন ১২ লক্ষ টাকা। মরশুমের সেরা পাওয়ার প্লেয়ারকে দেওয়া হবে ১৫ লক্ষ টাকা। বছরের সেরা গেম চেঞ্জার ক্রিকেটার পাবেন ১২ লক্ষ টাকা।

আরও পড়ুন:শুভমনের প্রশংসায় গাভাস্কর, ফাইনালে একাধিক রেকর্ডর সামনে গিল

 

 

Related articles

‘পর্ন প্যাডলার’ মালব্য! মধু কিশওয়ারের বিস্ফোরক মন্তব্যে চরম অস্বস্তিতে গেরুয়া শিবির

একের পর এক টুইট প্রকাশ করে ফের গেরুয়া শিবিরকে তীব্র অস্বস্তিতে ফেললেন লেখিকা মধু পূর্ণিমা কিশওয়ার (Madhu Purnima...

মালদহে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোন! পুলিশ চিহ্নিত করুন: মমতা

মালদহের মালতিপুর থেকে গাজোল যাওয়ার পথে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোনের (suspicious Drone) দেখা মিলতেই চঞ্চল্য ছড়িয়ে যায়।...

ফুটবল ডার্বির আগেই ভেঙে পড়ল স্টেডিয়ামের দেওয়াল! মৃত ১, আহত অন্তত ৪৭

ডার্বির উন্মাদনা শুরু হওয়ার আগেই বড় দুর্ঘটনা (Accident in Peru Derby)।পেরুর রাজধানী লিমায় আলিয়াঞ্জা লিমা ও ইউনিভার্সিটারিয়োর ম্যাচের...

স্যান্টনার দলে আসায় স্বস্তিতে MI, দিল্লির চিন্তা বুমরাহকে নিয়ে

উইকেন্ডে মুখোমুখি দুই মেট্রো সিটি। একদিকে রাহুল - অক্ষরদের দিল্লি ক্যাপিটালস অন্যদিকে রোহিত-হার্দিকদের শক্তিশালী মুম্বই ইন্ডিয়ান্স (DC vs...