Wednesday, June 24, 2026

শুভমনের প্রশংসায় গাভাস্কর, ফাইনালে একাধিক রেকর্ডর সামনে গিল

Date:

Share post:

গতকাল কোয়ালিফায়ার ২ ম‍্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে দুরন্ত জয় পায় গুজরাত টাইটান্স। মুম্বইয়ের বিরুদ্ধে ৬০ বলে ১২৯ রানের ইনিংস খেলেন শুভমন। আর শুভমনের এই ইনিংসে মজেছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাস্কর। গাভাস্করের মতে, শুভমনের ছন্দ শুধু গুজরাত নয়, ভারতীয় ক্রিকেটের পক্ষেও মঙ্গলদায়ক।

এই নিয়ে গাভাস্কর বলেন,” শুভমনের ইনিংস দেখে আমি কোনও বিশেষণ খুঁজে পাচ্ছি না। একটাই কথা বলব, ক্রিকেটবিশ্ব এখন ওর পায়ের নীচে। আকাশই এখন ওর শেষ সীমানা। ওর পায়ের নড়াচড়া অবিশ্বাস্য। সামনের দিকে এগিয়ে এসে বা পিছনে গিয়ে দারুণ শট খেলে। ভাল ব্যাটার হতে গেলে এটা খুবই গুরুত্বপূর্ণ। একই সঙ্গে, শরীরের ভারসাম্য ঠিক রাখতে হবে। ম্যাচের পর ম্যাচে শুভমন সেটা করে যায়। তাই জন্যে রানও আসে। ওর খেলার মধ্যে নিখুঁত একটা ব্যাপার রয়েছে। কখনও দেখে আপনার মনে হবে ও আড়াআড়ি শট খেলছে। কিন্তু আসলে তা খেলেনি। শেষ মুহূর্তে একটা শট নিয়ে বোলারকে চমকে দিতে ভালবাসে ও।”

এদিকে ফাইনালে একাধিক রেকর্ডের সামনে দাঁড়িয়ে শুভমন। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে শুভমানের সেঞ্চুরি ছিল এই মরশুমে তাঁর তৃতীয় শতরান। এক মরশুমে সবচেয়ে বেশি শতরান করার রেকর্ড রয়েছে বিরাট কোহলি এবং জস বাটলারের। দুজনেরই এক মরশুমে ৪ টি শতরানের রেকর্ড রয়েছে। আর আগামীকাল ফাইনালে গিল যদি চেন্নাইয়ের বিরুদ্ধে শতরান করতে পারেন তাহলে তিনি ছুঁয়ে ফেলবেন বিরাট-বাটলারদের। অন্যদিকে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচের পর গিলের রানসংখ্যা এই আইপিএলে এখনও পযর্ন্ত  ৮৫১ রান। ইতিমধ্যে তিনি আইপিএলের ইতিহাসে এক মরশুমে সর্বোচ্চ রানের তালিকায় তৃতীয় নম্বরে উঠে এসেছেন। তাঁর সামনে শুধু বিরাট কোহলি এবং জস বাটলার।

আরও পড়ুন:বার্সায় কি ফিরছেন মেসি? জল্পনা তুঙ্গে

 

 

Related articles

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...