Wednesday, June 24, 2026

চলবে মেরামতির কাজ! শেওড়াফুলি-তারকেশ্বর লাইনে টানা ১৪ ঘণ্টা বন্ধ থাকবে ট্রেন চলাচল

Date:

Share post:

শেওড়াফুলি (sheoraphuli) ও দিয়ারা (Diyara) স্টেশনের মাঝে মেরামতির (Repair) কাজ করবে রেল (Rail)। আর সেকারণেই শনি ও রবিবার মিলে ১৪ ঘণ্টারও বেশি সময় ট্রেন চলাচল বন্ধ থাকবে ওই লাইনে, এমনটাই জানিয়েছে পূর্ব রেল (Eastern Rail)। পূর্ব রেলের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, লাইনে কাজ চলার কারণে শেওড়াফুলি-তারকেশ্বর শাখার ওই রেলপথের ওভারহেড তারে বিদ্যুৎ সংযোগ থাকবে না। আর সেকারণেই বন্ধ থাকবে ট্রেন চলাচল।

পূর্ব রেলের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, শনিবার রাত থেকে রবিবার দুপুর পর্যন্ত শেওড়াফুলি-তারকেশ্বর লাইনে ট্রেন চলাচলে ব্যাঘাত ঘটবে। শনিবার রাত সাড়ে দশটা থেকে রবিবার দুপুর ১২ টা ৫৫ মিনিট পর্যন্ত ওই শাখার বেশ কয়েকটি ট্রেন বাতিল করা হয়েছে। এই বিষয়ে শনিবার সকাল থেকেই স্টেশনে স্টেশনে ঘোষণা করা হচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, শনিবার রাত ৯ টা ৫ মিনিটে হাওড়া থেকে তারকেশ্বর লোকাল শেষ পাওয়া যাবে। তারপর রবিবার দুপুর ১টা থেকে হাওড়া থেকে ওই লাইনে ট্রেন পাওয়া যাবে। আর তারকেশ্বর থেকে রবিবার হাওড়া আসার প্রথম ট্রেন পাওয়া যাবে ১টা ২৫ মিনিটে।

 

 

Related articles

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...