Saturday, April 4, 2026

ট্রান্সফার মার্কেটে ঝড় তুলল মোহনবাগান, আসতে পারেন এই বিদেশি ফুটবলার

Date:

Share post:

আসন্ন মরশুমের জন‍্য জোর কদমে চলছে মোহনবাগানের দল গঠনের কাজ। ফের ট্রান্সফার মার্কেটে ঝড় তুলল মোহনবাগান। সূত্রের খবর দুই তারকা ফুটবলারকে দলে নিয়ে নিল তারা। জানা যাচ্ছে, বিশ্বকাপার জেসন কামিন্সকে প্রায় চূড়ান্ত করে ফেলার পাশাপাশি আকাশ মিশ্রকেও সই করিয়ে ফেলল সবুজ-মেরুন ক্লাব। ফলে আরও শক্তশালী হতে চলেছে আইএসএল চ্যাম্পিয়ন দল।

সূত্রের খবর, বিশ্বকাপার জেসন কামিন্সকে সই করাতে যথেষ্ট কাঠখড় পোড়াতে হয়েছে মোহনবাগানকে। যদিও তিনি যে চূড়ান্ত তা এখনই বলার মতো সময় আসেনি। তার কারণ, এখনও কিছু কাজ বাকি রয়েছে। তবে মৌখিকভাবে তিনি মোহনবাগান সুপার জায়ান্টসের প্রস্তাবে রাজি হয়েছেন বলেই খবর। তিনি মোহনবাগানে এলে জুয়ান ফেরান্দোর দল দারুণ শক্তিশালী হবে।কারণ, গত মরশুমে স্ট্রাইকার সমস্যা কিছুটা ভুগিয়েছে সবুজ-মেরুন ব্রিগেডকে। একটা সময় ফেরান্দোর স্ট্র্যাটেজি নিয়েও প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছিল। তবে এবার আর ঝুঁকি নিতে চাইছেন না তিনি। সেই জন্যই কামিন্সকে সই করানোর সিদ্ধান্ত নেন স্প্যানিশ কোচ।

আকাশ মিশ্রকে এই মরশুমে হায়দরাবাদ এফসি থেকে লোনে সই করাচ্ছে মোহনবাগান। যদিও পরের মরশুম থেকে তিনি মোহনবাগানের চুক্তিবদ্ধ ফুটবলার হয়ে যাবেন। এখন প্রশ্ন হল তিনি এলে বাঙালি ফুটবলার শুভাশিস বসুর কী হবে। তিনি কি মোহনবাগান ছাড়বেন? ২০২৫ সাল অবধি তাঁর সঙ্গে চুক্তি রয়েছে সবুজ-মেরুনের। তিনি কি তবে হায়দরাবাদে আসবেন, নাকি কেরল ব্লাস্টার্স তাঁকে সই করিয়ে নেবে? এই প্রশ্ন এখন ফুটবলপ্রেমীদের মনে।

আরও পড়ুন:মালয়েশিয়া মাস্টার্স চ‍্যাম্পিয়ন এইচএস প্রণয়


 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...