Saturday, April 4, 2026

বন্ধ্যাত্ব.করণ অপারেশন করাতে গিয়ে প্রসূতির মৃ.ত্যু! অ.শান্ত হাসপাতাল, পথ অবরোধ

Date:

Share post:

বন্ধ্যাত্ব.করণ অপারেশন করাতে গিয়ে প্রসূতির মৃত্যুর ঘটনায় ব্যাপক চাঞ্চল্য। এই ঘটনা দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালের। ঘটনার প্রতিবাদে রবিবার বালুরঘাট মালদা ৫১২নং জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় মৃতার পরিবারের সদস্যরা। ঘটনার খবর পেয়ে গঙ্গারামপুর থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জানা গিয়েছে রবিবার গঙ্গারামপুর থানার মুস্তাফাপুরের বাসিন্দা শ্যামলী ওরাও-এর বন্ধ্যাত্ব.করণ প্রক্রিয়া করানোর জন্য স্থানীয় এক আশা কর্মী শ্যামলী ওরাও-কে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করেন। এরপর বন্ধ্যাত্ব.করণ অপারেশন করার সময় ঐ মহিলার মৃত্যু হয়। ঘটনার প্রতিবাদে হাসপাতালের চিকিৎসার গাফিলতি তুলে হাসপাতালের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন রোগীর আত্মীয়-স্বজনেরা। শেষ পাওয়া খবর অনুযায়ী প্রাথমিকভাবে জানা গেছে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

আরও পড়ুন- মোদি সরকারের ৯ বছর পূর্তি! ২৪-র নির্বাচনকে সামনে রেখে বড় সিদ্ধান্ত পদ্মশিবিরের

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...