Wednesday, March 25, 2026

IPL-এর ফাইনালে বৃষ্টি? কী বলছে হাওয়া অফিস, খেলা না হলে কারা হবে চ্যাম্পিয়ন?

Date:

Share post:

আজ আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আইপিএল ফাইনালে মুখোমুখি হচ্ছে চেন্নাই সুপার কিংস এবং গুজরাত টাইটান্স। কোয়ালিফায়ার ২-এর ম্যাচে বৃষ্টি হয়েছিল। তার জেরে প্রায় ৩০ মিনিট পরে খেলা শুরু হয়। ফাইনাল ম্যাচেও বৃষ্টি সমস্যা করতে পারে। তবে ম্যাচ যদি বৃষ্টির জন্য ভেস্তে যায় তবে কারা চ্যাম্পিয়ন হবে? ফাইনালে থাকছে না রিজার্ভ ডে। তাহলে কি হবে ম‍্যাচের ভাগ‍্য।

বৃষ্টির বা অন্য প্রাকৃতিক দুর্যোগের কথা মাথায় রেখে প্রতি বছরেই রিজার্ভ ডে রাখা হয় আইপিএল-এ। তবে এবারের আইপিএল-এ এরকম কোনও রিজার্ভ ডে নেই ফলে আজই ঠিক হয়ে যাবে চ্যাম্পিয়ন হবে কারা। পরিস্থিতি স্বাভাবিক থাকলে সন্ধ্যা সাড়ে সাতটায় ম্যাচ শুরু হওয়ার কথা। বৃষ্টি হলে রাত সাড়ে ন’টা অবধি অপেক্ষা করবেন ম্যাচ অফিশিয়ালরা। সাড়ে ন’টার সময় খেলা শুরু হওয়ার মতো পরিস্থিতি থাকলে ম্যাচ হবে ২০ ওভারেরই। তবে তা না হলে অন্তত ৫ ওভার বা কমপক্ষে ১ ওভারের ম্যাচ আয়োজন করার চেষ্টা চলবে।

এবারের নিয়ম অনুসারে, কোনওভাবে ম্যাচে একটাও বল না হলে, লিগ পর্বে যারা এগিয়ে ছিল তাদেরকেই চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে। সেদিক থেকে দেখতে গেলে আবারও চ্যাম্পিয়ন হবে গুজরাত টাইটান্স। কারণ লিগ পর্বে ১০টি ম্যাচ জিতে ২০ পয়েন্ট নিয়ে শীর্ষে ছিল হার্দিক পান্ডিয়ার দল। অন্যদিকে দ্বিতীয় স্থানে থেকে লিগ পর্বের খেলা শেষ করে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। ১৮ ম্যাচে ৮টি জয় সহ মোট ১৭ পয়েন্ট ছিল চেন্নাইয়ের ঝুলিতে।

জানা যাচ্ছে, পূর্বাভাস অনুযায়ী বিকেলের দিকে আহমেদাবাদে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৪০ শতাংশ। সবমিলিয়ে দুই ঘণ্টার বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। আকাশ মেঘলাও থাকবে। সঙ্গে ঘণ্টায় ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও দিতে পারে বলে মনে করা হচ্ছে। অল্প বৃষ্টি হলেও আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। ফলে শিশির পড়ার সমস্যা থাকবে না। বল স্যুইং করতে পারে।

আরও পড়ুন:শুভমনের মাথায় ওরেঞ্জ ক‍্যাপ, পার্পল ক‍্যাপের লড়াইয়ে গুজরাতের তিন, একনজরে কমলা টুপি-বেগুনি টুপির লড়াই


 

Related articles

কেমন আছেন সোনিয়া গান্ধী: রাতে হাসপাতালে প্রিয়াঙ্কা

রাজ্যসভার সাংসদ তথা কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী (Sonia Gandhi) মঙ্গলবার রাতে আচমকা অসুস্থ হয় পড়ায় তাঁকে...

ভোটের আগে ২৩টি কমিটি-পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা মুখ্যমন্ত্রীর

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিয়ম মেনে বিভিন্ন সরকারি সংস্থা, কমিটি ও পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা...

‘গোটা রাজ্য’ অ্যাডজুডিকেশনে! রাজ্যের মানুষের রক্তচাপ বাড়িয়ে নতুন ‘খেলা’ কমিশনের

নির্বাচন কমিশন চলতি এসআইআর প্রক্রিয়া যেভাবে এআই এবং কমিশনের নতুন নতুন উদ্ভাবনী ক্ষমতার দ্বারা পরিচালিত করছে তাতে গোটা...

বিরোধীদের তীব্র আপত্তি উড়িয়ে লোকসভায় পাশ রূপান্তরকামী সংশোধনী বিল

প্রবল বিতর্কের মধ্যেই মঙ্গলবার লোকসভায় পাশ হয়ে গেল রূপান্তরকামী ব্যক্তি (অধিকার সুরক্ষা) সংশোধনী বিল, ২০২৬। সংশোধিত এই বিল...