Thursday, June 25, 2026

শাহ সফরের আগে অত্যাধুনিক অস্ত্র-সহ মণিপুরে গ্রেফতার ২৫

Date:

Share post:

অগ্নিগর্ভ মণিপুরের পরিস্থিতি পর্যবেক্ষণে সোমবার ৪ দিনের সফরে ইম্ফল যাচ্ছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ(Amit Shah)। তবে তাঁর সফরের আগেই মণিপুরে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার(Arrest) হল ২৫ জনকে। সেনা সূত্রে জানা গিয়েছে, মণিপুরে(Monipur) সেনার চেকপোস্ট থেকে অস্ত্র সহ গ্রেফতার করা হয় দুষ্কৃতীদের। জানা যাচ্ছে, সেনার উপর হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছিল ওই দুষ্কৃতীরা।

“ইম্ফলের পূর্ব প্রান্তের পার্বত্য এলাকায় একাধিক জায়গায় সাধারণ মানুষের বাড়িতে অগ্নি সংযোগ ও হামলার ঘটনার পর ২৮ মে থেকে একাধিক জায়গায় চেক পোস্টের পাশাপাশি শুরু হয় সেনার টহলদারি। সেই চেকপোস্ট থেকেই গাড়িতে তল্লাশি অভিযান চালিয়ে অস্ত্র সহ গ্রেফতার করা হয় ২৫ জনকে। সেনার দাবি, অপরাধীদের কাছে রীতিমতো যুদ্ধ চালানোর মত অস্ত্র মজুত ছিল। উদ্ধার হওয়ার অস্ত্রের তালিকায় রয়েছে, ৫ টি ১২ বোরের ডবল ব্যারেল রাইফেল, ৩ টি সিঙ্গেল ব্যারেল রাইফেল, এছাড়া আরও একাধিক অস্ত্রসস্ত্র ও গ্রেনেড। সবমিলিয়ে সেনাবাহিনীর দ্রুত পদক্ষেপের জেরে এড়ানো গিয়েছে বহু প্রাণহানি।

এদিকে লাগাতার হিংসায় উত্তাল মণিপুরের পরিস্থিতি সামাল দিতে সরকারের তরফে নির্দেশিকা জারি করে বলা হয়েছে, কোনো ব্যক্তি যদি মিথ্যা খবর, গুজব বা ভুল তথ্য তৈরি বা ছড়ায় তাহলে তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে। তা সে মণিপুরের ভেতরেই হোক বা বাইরে থেকে সোশ্যাল মিডিয়ায় প্রচার হোক। ভুয়ো খবর ছড়ানো ব্যক্তির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। এছাড়াও মণিপুরের বর্তমান পরিস্থিতি বিচার করে ফের কার্ফু জারি করা হয়েছে ইম্ফলে।

Related articles

আকাশ কালো করে বৃষ্টি বৃহস্পতির দুপুরে, উত্তরে ভরা বর্ষা 

লক্ষ্মীবারের দুপুরে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আকাশ কালো করে ঝেঁপে বৃষ্টি। বেলা গড়াতে শহরের একাংশে মুহুর্মুহু বাজ পড়া শুরু হয়।...

তারাতলাকাণ্ডে গ্রেফতার ৫, মৃতের সংখ্যা বেড়ে ১১

তারাতলার(Taratala) নির্মীয়মাণ গুদাম ধসের (Warehouse Collapsed) ঘটনায় বড় পদক্ষেপ পুলিশের। বুধবার রাতেই গুদামের সুপারভাইজার-সহ প্রায় ন’জনকে আটক করে...

সোনা-রুপোর দামে সামান্য স্বস্তি, জেনে নিন আজকের দর 

সোনা (Gold) বা রুপো (Silver) কেনার পরিকল্পনা করছেন? তাহলে বাজারে যাওয়ার আগে জেনে নিন আজকের সর্বশেষ দর। আন্তর্জাতিক...

জেনে নিন বৃহস্পতিবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন দাম জারি করে সরকারি...