Thursday, June 25, 2026

অনুশীলনে চোট, টুর্নামেন্ট থেকে নাম তুলে নিলেন নীরজ

Date:

Share post:

অনুশীলনে চোট। এফবিকে গেমস থেকে নাম তুলে নিলেন অলিম্পিক্সে সোনা জয়ী নীরজ চোপড়া। এদিন নিজেই টুইট করে জানালেন তিনি।চিকিৎসকেদের পর্যবেক্ষণে রয়েছেন নীরজ।

এদিন নীরজ টুইট করে লেখেন,” চোট খেলার অঙ্গ। সম্প্রতি অনুশীলনের সময় পেশিতে চোট পেয়েছি। সঙ্গে সঙ্গে চিকিৎসকেদের পরামর্শ নিয়েছি। চোট যাতে আর না বাড়ে তার জন্য কোনও রকম ঝুঁকি নিতে চাইছি না। দুর্ভাগ্যজনক ভাবে নেদারল্যান্ডসের ফ্যানি ব্ল্যাঙ্কার্স কোয়েন প্রতিযোগিতা থেকে নাম তুলে নিতে হচ্ছে। আশা করছি প্রতিযোগিতা ভাল হবে। ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছি। সবার শুভেচ্ছার জন্য ধন্যবাদ।”

কয়েক দিন আগেই নজির গড়েন নীরজ। ভারতীয় ট্র্যাক অ্যান্ড ফিল্ড অ্যাথলিট হিসেবে বিশ্ব র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান দখল করেন তিনি। নীরজ চোপড়া একমাত্র ভারতীয় যিনি এই কীর্তি গড়েন। এত দিন শীর্ষে ছিলেন গ্রেনাডার জ্যাভলিন খেলোয়াড় অ্যান্ডারসন পিটার্স। তাঁকে সরিয়ে শীর্ষে উঠেছেন নীরজ। তাঁর স্কোর ১,২৫৫। দ্বিতীয় স্থানে আছেন অ্যান্ডারসন পিটার্স। তাঁর স্কোর ১,৪৩৩।

আরও পড়ুন:এশিয়া কাপের মতন বিশ্বকাপে কোন জটিলতা চাইছে না আইসিসি, আসরে নামলেন গ্রেগ বার্কলে

 

 

 

Related articles

তারাতলা দুর্ঘটনায় মৃতদের পরিবার পিছু ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা রাজ্যের

ত্রুটিপূর্ণ পরিকল্পনায় তৈরি করা হচ্ছিল তারাতলার গোডাউন (Taratala Under Construction Godown Collaps)। বুধবার দুপুরে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ছাদ।...

তারাতলার ঘটনা আপনাদের পাপের ফল, নাম করে ফিরহাদকে নিশানা মুখ্যমন্ত্রীর 

কলকাতার তারাতলায় নির্মীয়মান গোডাউন বিপর্যয়ের (Taratala Disaster) ঘটনায় কড়া পদক্ষেপের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

তারাতলার দুর্ঘটনায় আর্থিক সাহায্যের ঘোষণা PMO-র

কলকাতার তারাতলার (Taratala, Kolkata) দুর্ঘটনায় মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা PMO-র। বৃহস্পতিবার সমাজমাধ্যমে...

তারাতলার দুর্ঘটনায় মৃত বেড়ে ৯ ! গ্রেফতার পাঁচ, ধ্বংসস্তূপে নীচে এখনও আটকে একাধিক

তারাতলার দুর্ঘটনাস্থলে (Taratala Disaster) রাতভর উদ্ধার কাজের পর সকালেও স্লিফার ডগ দিয়ে তল্লাশি চলছে। এখনও পর্যন্ত মোট ৯...