Sunday, June 14, 2026

সন্তানের আর্জি স্ত্রীর, সহবাসের জন্য খুনি স্বামীকে প্যারোলে মুক্তি আদালতের

Date:

Share post:

বয়স বাড়ছে। এখনই সন্তান না নিলে ভবিষ্যতে সন্তান হওয়ার সম্ভাবনা আর একেবারেই থাকবে না। এদিকে খুনের অপরাধে জেলবন্দি স্বামী। এই অবস্থায় আদালতের দ্বারস্থ হলেন স্ত্রী। আবেদন জানালেন স্ত্রী সহবাসের জন্য প্যারোলে মুক্তি দেওয়া হোক স্বামীকে। ঘটনাটি ঘটেছে বিহারের(Bihar) পাটনা হাইকোর্টে(Patna HighCourt)। স্ত্রীর আবেদন শুনে খুনের অপরাধে জেলবন্দী(Jail) স্বামীকে ৯০ দিনের জন্য প্যারোলে মুক্তি দিল আদালত।

নালন্দায় এক যুবককে পিটিয়ে মারার অভিযোগ যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল ভিকি আনন্দ প্যাটেলের(Viki Anand Patel)। এই অপরাধের মাত্র ৫ মাস আগে তাঁর বিয়ে হয় রঞ্জিতা প্যাটেলের(Ranjita Patel) সঙ্গে। জেলবন্দী হওয়ার পর কেটে গিয়েছে ৭ বছর। এই অবস্থায় সন্তানের জন্ম দিতে চেয়ে আদালতের দ্বারস্ত হলেন রঞ্জিতা প্যাটেল। পাটনা হাই কোর্টে আবেদন তিনি আবেদন জানান, বিয়ের পর স্বামীর সঙ্গে সময় কাটাতে পারেননি। ভবিষ্যতে বন্ধ্যা হয়ে যেতে পারেন। অতএব, মানবিকতার খাতিরে স্বামীকে কিছু দিনের জন্য ‘ছুটি’ দেওয়া হোক। ভিকি এবং তাঁর বিবাহ যে বৈধ সেকথাও আদালতকে জানান রঞ্জিতা।

গত শনিবার রঞ্জিতার আবেদন শোনার পর পাটনা হাইকোর্টের বিচারপতি রাজীব রঞ্জন সিং তাঁর সে আবেদন মঞ্জুর করেন। এবং জেলবন্দী ভিকিকে ৯০ দিনের জন্য প্যারোলে মুক্তির নির্দেশ দেন। আদালতের নির্দেশে সহবাসের জন্য স্বামীর ৩ মাসের ছুটি মেলায় বেজায় খুশি রঞ্জিতা।

Related articles

আইন-বিরোধী জোট: অভিষেকের চিঠি নিয়ে স্পিকারের কাছে সাগরিকা, কীর্তি

যেভাবে দলের বিরুদ্ধে লোকসভায় জোট তৈরির চেষ্টা চালাচ্ছেন তৃণমূলের এক শ্রেণির 'বিদ্রোহী' বলে দাবি করা সাংসদ, তা আদতে...

FIFA World Cup: অনুশীলনে চনমনে, মাঠের বাইরে বিরক্তি! প্রথম ম্যাচে খেলবেন মেসি?

আগামী বুধবার আলজেরিয়ার বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিশ্বকাপ(FIFA World Cup) অভিযান শুরু করছে আর্জেন্টিনা(Argentina)। প্রথম ম্যাচে মেসি(Messi) মাঠে নামতে...

বিদ্রোহীদের বিজেপি নেবে না: শান্তুনুর দাবি, ‘মডেল’ নিয়ে প্রশ্ন কুণালের

সংসদে তৃণমূল বিরোধিতায় নামা রাজ্যসভার তৃণমূল সাংসদরা পদত্যাগ করেছেন। কিন্তু লোকসভার তৃণমূল সাংসদরা এখনও পদ আঁকড়েই এনডিএ-তে ঝুঁকেছেন।...

খান স্যারের কোচিংয়ে ভাঙচুরে অভিযুক্ত রৌশনের ভাইয়ের দেহ উদ্ধার নেপালে

ভাঙচুরের অভিযোগ ওঠে। এবার নেপালে সেই রৌশনের ভাই প্রিন্সের দেহ উদ্ধার হয়। ফয়জল খান ওরফে খান স্যারের কোচিং...