Monday, April 13, 2026

বোতাম টিপলেই ‘হাত’ ছাড়বেন অনেকে: কংগ্রেসকে চ্যালেঞ্জ ছুড়লেন অভিষেক

Date:

Share post:

বোতাম টিপলেই শুধু এ রাজ্যের নয়, ভিনরাজ্য়েরও একাধিক কংগ্রেস সাংসদ তৃণমূলে (TMC) যোগ দিতে পারেন। বায়রন বিশ্বাস (Bayran Biswas) দলে যোগ দেওয়ার পরে কংগ্রেসকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্য়োপাধ্যায় (Abhishek Banerjee)। তৃণমূলের নবজোয়ার কর্মসূচির মধ্যেই সোমবার, সকালে ঘাটালে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন বায়রন। তাঁকে উত্তরীয় পরিয়ে স্বাগত জানান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তারপর তাঁকে পাশে বসিয়েই সাংবাদিক বৈঠক করে কংগ্রেসকে কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দেন অভিষেক।

এদিন, প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী (Adhir Chowdhury) অভিযোগ করেন, দল ভাঙাচ্ছে রাজ্যের শাসকদল। সেই অভিযোগকে নস্যাৎ করে পাল্টা তোপ দাগেন অভিষেক। তাঁর কথায়, দল তাঁরা ভাঙেন না গড়েন। “শুধু এ রাজ্য় নয়, বোতাম টিপলেই অন্য রাজ্যের ৪ সাংসদ তৃণমূলে যোগ দেবেন। তাঁদের নামগুলো আর প্রকাশ্যে বলতে চাই না।” সাংবাদিকের প্রশ্নের উত্তরে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, দল যদি চায় তিনি বহরমপুর থেকে লোকসভায় লড়বেন। ”আমাদের তো হাইকম্যান্ড ভিত্তিক দল নয়। সবটাই আলোচনা করে ঠিক হয়। দল যদি দার্জিলিংয়ে বলে তাই লড়ব, বহরমপুরে বলে, তাই লড়ব। যদি বলে ঘাটালে লড়তে হবে তাই লড়ব!” এরপরে অভিষেক যোগ করেন, ”আমি যখন রাজনীতিতে এসেছিলাম তখন অনেকে অনুমান করেছিলেন দক্ষিণ কলকাতা থেকে লড়ব। কিন্তু গিয়েছিলাম ডায়মন্ড হারবারে। আজ ডায়মন্ড হারবার তৃণমূলের গড়।”

এরপর কি গেরুয়া শিবিরে ভাঙন ধরবে? উত্তরে অভিষেক বলেন, “সময় হলেই বিজেপির জন্য় দরজা খুলব। স্ক্রিনিং করে ওদের নিতে হবে।”

 

Related articles

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...

ভোটের মুখে কলকাতা পুলিশে বড় রদবদল, লালবাজারের শীর্ষ স্তরে দায়িত্ব বদল কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মুখে কলকাতা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত...

‘দেশ বিক্রি করে দিয়েছেন কেন?’ আসানসোলে মোদিকে তোপ দেগে কর্মসংস্থানের বার্তা মমতার

শিল্পাঞ্চল আসানসোলের মাটি থেকে লোকসভা নির্বাচনের সুর বেঁধে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার আসানসোলের এডিডিএ গ্রাউন্ডে এক...

ISL:  পিছিয়ে থেকেও দুরন্ত জয়, লিগের লড়াইয়ে ফিরল বাগান

তিন ম্যাচ পর জয়ের সরণিতে মোহনবাগান(Mohun bagan)। রবিবার যুবভারতীতে জয়ে ফিরল মোহনবাগান(Mohun bagan)। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ৩-২ গোলে...