Thursday, June 4, 2026

অসমে ম*র্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন ৭ পড়ুয়া

Date:

Share post:

মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল সাত পড়ুয়ার। জখম ছয়। তাঁরা সকলেই একই ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্র ছিলেন। সোমবার কাকভোরে একটি গাড়িদুর্ঘটনায় প্রাণ হারান তাঁরা। ঘটনাটি ঘটেছে অসমের গুয়াহাটির জালুকবারি এলাকায়।

আরও পড়ুন:অসম থেকে বহু বিতর্কিত ‘আফস্পা’ প্রত্যাহার করা হতে পারে! কী বলছেন হিমন্ত
পুলিশের তরফে জানানো হয়েছে, একটি চারচাকা গাড়িতে করে ছাত্রাবাস থেকে ওই পড়ুয়ারা বেরিয়েছিলেন। গাড়িটির গতিবেগ অত্যন্ত দ্রুত হওয়ায় আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে, ডিভাইডার টপকে রাস্তার পাশের লেনে যাওয়া একটি পণ্যবাহী গাড়িকে ধাক্কা মারে গাড়িটি। ওই চারচাকা গাড়িটির গতি বেশি থাকার জন্য দুর্ঘটনাটি ঘটেছে বলে পুলিশের অনুমান। দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই চারচাকা গাড়িতে থাকা সাত পড়ুয়ার। অপরদিকে ওই পণ্যবাহী গাড়িতে থাকা তিন ব্যক্তি সহ মোট ছ’জন জখম হন। তাঁদের ভর্তি করা হয়েছে হাসপাতালে।।
মর্মান্তিক এই দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। তদন্ত শুরু করেছে পুলিশ। নিহতদের দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।

 

Related articles

‘তৃণমূল মানেই মমতা’, দলবিরোধীদের কড়া ভাষায় তোপ বিধায়ক কুণালের 

তৃণমূল মানেই মমতা বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় মানেই তৃণমূল, এই সত্য গোটা বিশ্ব জানে। কিন্তু তা সত্ত্বেও ইদানীং...

স্বর্ণ ব্যবসায়ী খুনে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ আদালতের 

স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় মূল অভিযুক্ত প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কেন এতদিনেও...

গৌরী স্প্র্যাটের সঙ্গে বৈবাহিক জীবন শুরু আমিরের?

ফের সংবাদ শিরোনামে আমির খানকে ব্যক্তিগত জীবন! গৌরী স্প্র্যাটের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে গুঞ্জন নতুন নয় একেবারেই, কিন্তু...

কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...