Saturday, April 4, 2026

এশিয়া কাপের মতন বিশ্বকাপে কোন জটিলতা চাইছে না আইসিসি, আসরে নামলেন গ্রেগ বার্কলে

Date:

Share post:

চলতি বছরই ভারতের মাটিতে বসতে চলেছে একদিনের বিশ্বকাপের আসর। আর সেই টুর্নামেন্টে যাতে এশিয়া কাপের মতন কোন জটিলতার সৃষ্টি না হয়, সেই কারণে এবারে আসরে নামলেন আইসিসি চেয়ারম্যান গ্রেগ বার্কলে। সূত্রের খবর, বিশ্বকাপ নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান নাজম শেঠির সঙ্গে আলোচনা করতে লাহোর গিয়েছেন তিনি। বার্কলের সঙ্গে পাকিস্তানে পৌঁছেছেন আইসিসির সিইও জিওফ অ্যালর্ডিস। নাজম ছাড়াও এই আলোচনায় থাকবেন পিসিবির অন্য সিনিয়র কর্তারা।

এশিয়া কাপ নিয়ে জটিলতা চলছেই। পাকিস্তানে এশিয়া কাপ খেলতে দল পাঠাবেনা বিসিসিআই, তা আগেই বলে দিয়েছেন বোর্ড সচিব জয় শাহ। পিসিবির হাইব্রিড মডেলে বিসিসিআইয়ের আপত্তি। এরপরই পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান নাজম শেঠি জানিয়েছেন ভারত পাকিস্তানে খেলতে না আসলে তারও একদিনের বিশ্বকাপ খেলতে ভারতে আসবে না। তাই এশিয়া কাপের মতো বিশ্বকাপ নিয়েও আশঙ্কার মেঘ দেখছেন আইসিসি কর্তারা। আর সেই জটিলতা কাটাতে আসরে নামল আইসিসি।

সূত্রের খবর, পিসিবি চেয়ারম্যান জানিয়েছেন, বিশ্বকাপের ম্যাচ ভারতে খেলবেন না। তাঁরা বাংলাদেশে খেলবেন বিশ্বকাপের ম্যাচগুলি। আইসিসি কর্তারা বিশ্বকাপ নিয়ে এমন ব্যবস্থা চাইছেন না। বিশ্বকাপের ভারত-পাকিস্তান ম্যাচ ঢাকায় হলে তা ভারতের জন্য সম্মানজনক হবে না বলে মনে করছেন তাঁরা। আর সেই কারণেই পাকিস্তানের ক্রিকেট কর্তাদের সঙ্গে আলোচনা করে সমস্যা সমাধানের পথ খুঁজতে চাইছেন তাঁরা।

আরও পড়ুন:বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপ ফাইনালের জন‍্য রওনা দিলেন রোহিত-যশস্বী, অনুশীলনে বিরাট


 

Related articles

ভবানীপুরে গেরুয়া শিবিরের মিছিলে গোলমাল! ৪ পুলিশ আধিকারিককে সাসপেন্ড করল কমিশন

নির্বাচন কমিশন চলছে গেরুয়া শিবিরের আঙ্গুলিহেলনে। এই অভিযোগকেই কিছুটা মান্যতা দিয়েই শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari) রোড শো (Road...

গরমের সঙ্গে বাড়ছে আর্দ্রতা: পশ্চিমে দুর্যোগের পূর্বাভাস

মার্চের শেষ থেকেই ক্রমশ বাড়ছে বাংলার তাপমাত্রা। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আর্দ্রতা। তবে সেই গরমের কারণে রাজ্যের...

আমার থেকেও দ্রুত ব্যাট স্পিড: ১৫ বছরের বৈভবেই ভবিষ্যৎ দেখছেন যুবরাজ

বরাবর তিনি ঠোঁটকাটা হিসাবেই পরিচিত। একসময় নিজের অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় থেকে মহেন্দ্র সিং ধোনি, কাউকে নিয়েই স্পষ্ট কথায়...

অশান্তি পাকাতে বিজেপির কী চক্রান্ত: মালদহে ফাঁস করে সতর্ক করলেন মমতা

কালিয়াচকের ঘটনায় বহিরাগত রাজনৈতিক দলের প্রভাবে বদনাম হয়েছে বাংলার। ন্যায্য ভোটারের দাবি থেকে যে অশান্তি তৈরি করা হয়েছে,...