Tuesday, June 23, 2026

রাজধানীতে প্রকাশ্যে নাবালিকাকে ৩০ বার ছু*রির কো*প, পা*থর দিয়ে থেঁত*লে খু*ন

Date:

Share post:

রাজধানীর বুকে ফের নাবালিকাকে প্রকাশ্যেই কুপিয়ে খুন।রাস্তায় ফেলে নাবালিকাকে প্রায় ৩০ বার ছুরি দিয়ে কোপাল প্রেমিক। তারপর পাথর দিয়ে মেরে থেঁতলে ফেলা হল নাবালিকার মাথা।এই হামলায় ঘটনাস্থলেই মৃত্যু হয় নাবালিকার। নৃশংস এই হত্যাকাণ্ডটি ঘটেছে দিল্লির শাহবাদ ডেয়ারি এলাকায়। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে খুনের সিসিটিভি ফুটেজ। খুনের পর থেকেই পলাতক অভিযুক্ত। তার খোঁজে চিরুনি তল্লাশি চালাচ্ছে দিল্লি পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, একটি বস্তি এলাকার পাশের রাস্তা দিয়ে যাচ্ছিল ১৬ বছরের ওই কিশোরী। সেই সময়েই তাকে আক্রমণ করে।সাহিল নামে ওই যুবকের সঙ্গে কিশোরীর প্রেমের সম্পর্ক ছিল বলে জানা গিয়েছে।পুলিশ জানিয়েছে, নিজের বাড়ির পাশেই খুন হয়েছে কিশোরী। সে একটি জন্মদিনের অনুষ্ঠানে যাচ্ছিল। সেই সময় প্রেমিক এসে তাকে ছুরি দিয়ে কোপায়। ঘটনার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। কিন্তু অভিযুক্তকে এখনও ধরা যায়নি।

সিসিটিভি ফুটেজটিতে দেখা গিয়েছে, কিশোরীকে নৃশংস ভাবে একের পর এক কোপ মারছে ওই যুবক। এক সময় ধারাল ছুরিটি কিশোরীর মাথাতেও আটকে যায়। তার পরেও সে থামেনি।একটি বড় সিমেন্টের চাঁই দিয়ে কিশোরীর মাথা থেঁতলে দেয় সে। সিসিটিভির ফুটেজে আরও দেখা গিয়েছে, যুবকটি যখন সমানে ছুরি দিয়ে কোপাচ্ছে, তখন আশপাশের অনেকেই দাঁড়িয়ে সেই দৃশ্য দেখছিলেন। কিন্তু কেউ যুবকটিকে বাধা দেননি।

Related articles

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...