Friday, April 3, 2026

Success 23: শুরু মদন মিত্রের ‘কোচিং ক্লাস’, কারা পড়বে সেখানে!

Date:

Share post:

রাজনীতিতে না থাকলে ছাত্র পড়াবেন! কয়েকদিন আগেই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানিয়ে ছিলেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র (Madan Mitra)। রাজনীতিতে থেকেই এবার টিউশন ক্লাস শুরু করলেন তিনি। নাম ‘Success 23’ বা ’সাফল্য ২৩’। কারণ এর শুরু হল এই বছর থেকে। তবে, এটি একেবারেই অবৈতনিক। সমাজের পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের কথা ভেবেই এই উদ্যোগ।

রবিবার, পার্ক সার্কাসে এক শিশু অন্নপ্রাশনের দিনই এই টিউশন ক্লাসের সূচনা করেন মদন মিত্র। কিন্তু এই দিন কেন? বিধায়ক জানান, ওই শিশুর বাবা-মা ইচ্ছে প্রকাশ করেন, পুত্রের অন্নপ্রাশনে দুস্থ শিশুদের কিছু উপহার দিতে চান। সেই উপলক্ষ্যেই শুরু এই কোচিং ক্লাসের সূচনা। ২২জন পড়ুয়া ওইদিন উপস্থিত ছিল। তাদের উপহার দেওয়া হয়।

নিজের বিধানসভা এলাকা কামারহাটি থেকে এই টিউশন ক্লাস শুরু হবে। কলকাতার ছাত্রছাত্রীদের জন্য ক্লাস হবে চৌরঙ্গী বা কলেজ স্ট্রিট এলাকায়। এক একদিন এক একটি স্কুল ছুটির পরে ক্লাস নেওয়া হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে পড়ুয়াদের যাতে কোনও সমস্যা না হয়, সেই কারণেই ইংরাজিতে মূলত ক্লাস নেওয়া হবে।

এই টিউশন ক্লাসের পিছনেও কী রাজনীতি? মদন জানালেন, রাজনীতি নয়, সচেতনা প্রসারেই এই উদ্যোগ। তাঁর উদ্যোগে বহু একাধিক শিক্ষক-শিক্ষিকা, বই প্রকাশক তাঁর সঙ্গী হতে চাইছেন বলে দাবি কামারহাটির বিধায়কের।

 

Related articles

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...