Saturday, April 4, 2026

সোনারপুর নাকি নেতাজির জন্মস্থান! শুভেন্দুকে “ছাগল” কটাক্ষ কুণালের

Date:

Share post:

নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মভূমি সোনারপুর! বিজেপির রাজনৈতিক মঞ্চে দাঁড়িয়ে বার বার এমনই দাবি করে গেলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। একজন দায়িত্বশীল রাজনৈতিক ব্যক্তিত্ব ও জনপ্রতিনিধি হয়ে তাঁর এমন মন্তব্যে শোরগোল পড়ে গিয়েছে।

ঘটনা ঠিক কী? গতকাল, রবিবার সোনারপুরের ঢালাই ব্রিজ থেকে রাজপুর হয়ে সোনারপুর স্টেশন পর্যন্ত একটি পদযাত্রা করেন দলবদলুর বিজেপি নেতা শুভেন্দু। একটি পথসভাও করেন তিনি। সেখানে তৃণমূলের দুই মহিলা বিধায়ক ফেরদৌসি বেগম ও লাভলি মৈত্রকে নিয়ে কুৎসা করেন। সেই সঙ্গে দাবি করেন, “‘সোনারপুর হলো নেতাজির জন্মস্থান। এটি নেতাজির পুণ্যভূমি। আর সেই কারণেই মানুষ সোনারপুরকে শ্রদ্ধা করে। অথচ এখন সোনারপুরের বদনাম করছে তৃণমূল।”

শুভেন্দু মঞ্চে ভাষণ দেওয়ার সময়েই নীচে বিজেপির কর্মীদের একাংশের মধ্যে ফিসফাস শুরু হয়ে যায়। কয়েকজন মহিলা বিজেপি কর্মীকে বলতেও শোনা যায়, সোনারপুরে নেতাজির জন্ম নয়, তাঁর জন্মস্থান ওডিশার কটকে। সোনারপুরের সুভাষগ্রামের কাছে কোদালিয়ায় সুভাষচন্দ্রের পৈতৃক বাড়ি আছে। যদিও তারপরেও একাধিকবার সোনারপুরকেই নেতাজির জন্মস্থান বলে উল্লেখ করেন শুভেন্দু।

এমন ঘটনার পর শুভেন্দুকে কটাক্ষ করতে ছাড়েননি তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ। তিনি বলেন, “সোনারপুরে দাঁড়িয়ে শুভেন্দু বারকতক বলল নেতাজির জন্ম সোনারপুরে। অপূর্ব। মূর্খ এটাও জানে না নেতাজির জন্ম কটকে। সুভাষগ্রামে তাঁদের একটি পারিবারিক বাড়ি ছিল। বাংলার নেতা সাজবে, আর নেতাজির জন্মস্থান জানবে না, এসব ছাগল দিয়ে লাঙল চাষ হয় নাকি? মিডিয়া, সোশ্যাল মিডিয়া নীরব কেন?”

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...