Friday, April 3, 2026

“কৃতিত্বের সঙ্গে ফের শূন্যে ফিরলেন”! বায়রনের তৃণমূলে যোগদান প্রসঙ্গে অধীরকে ধুয়ে দিলেন কুণাল

Date:

Share post:

অধীর চৌধুরীর (Adhir Choudhury) আত্মসমালোচনা করা উচিত। দলের একজনই বিধায়ক (MLA) তাঁকেও ধরে রাখতে পারেন না। অধীর চৌধুরীর কথা বলার মতো কোনও মুখ নেই। গর্বের সঙ্গে ২০২১ সালে শূন্য পেয়েছিলেন। আবারও কৃতিত্বের সঙ্গে শূন্যতে ফিরে গেলেন। সাগরদিঘির (Sagardighi) বিধায়ক বায়রন বিশ্বাসের (Bayron Biswas) তৃণমূলে যোগদান প্রসঙ্গে এভাবেই প্রদেশ কংগ্রেস সভাপতিকে একহাত নিলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)। কুণাল এদিন সাফ জানান, বায়রন খুব খোলাখুলি বলেছেন, তৃণমূলের ভোটে তিনি জিতেছেন এবং তিনি তৃণমূল পরিবারের (TMC) তাই তিনি ফিরে এসেছেন। মানুষ যা ঠিক করেছেন তাই হয়েছে। এরপরই অধীর চৌধুরীকে কটাক্ষ করে কুণাল আরও বলেন, ২০২১ সালে সিপিএমের সঙ্গে হাত মিলিয়ে তৃণমূল কংগ্রেসের ক্ষতি করার চেষ্টায় নেমে পড়ে কংগ্রেস। প্রথম থেকেই বিজেপির (BJP) যাতে সুবিধা হয়ে যায় সেই চেষ্টাই করেছে কংগ্রেস (Congress)।

উল্লেখ্য, সোমবার সাগরদিঘির বিধায়ক বায়রন তৃণমূলে যেতেই বিস্ফোরক দাবি করেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। কংগ্রেসের হাতে একটি মাত্র আসন ছিল, সেটিও হাত থেকে বেরিয়ে যেতে এদিন ক্ষোভ উগরে দেন তিনি। অধীরের অভিযোগ, মানুষের রায় ছিল, কিন্তু বায়রন মানুষের রায়কে পদাঘাত করল। নানা ধরনের মন্তব্য থেকে পরিষ্কার এই পরাজয় মেনে নিতে পারেনি। তৃণমূল সাগরদিঘিতে হেরে যাওয়ার পর থেকেই মানুষকে বিভ্রান্ত করেছে। বায়রনকে দলে ফিরিয়ে আনতে একাধিকবার চেষ্টা হয়েছে।

তবে এদিন অধীর আরও বলেন, মীরজাফরের থেকেও মানুষের সঙ্গে বড় বিশ্বাসঘাতকতা করেছেন বায়রন। তবে একই সঙ্গে প্রদেশ কংগ্রেস সভাপতির দাবি, বায়রনকে ভয় দেখিয়েই দলে টেনেছে তৃণমূল৷ তৃণমূলকে টার্গেট করে তাঁর মন্তব্য, বায়রন সম্পর্কে আমার আগেও কোনও খারাপ ধারণা ছিল না, এখনও নেই। পাশাপাশি আগামী দিনে বায়রনের থেকেও আরও ভালো প্রার্থী কংগ্রেস ওই এলাকা থেকে তুলে আনবে বলে জানিয়েছেন অধীর।

 

 

Related articles

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...