Tuesday, May 12, 2026

স্বাধীনতার ইতিহাস নিয়ে ইয়ার্কি? ‘সাভারকার’ টিজারে গ.র্জে উঠলেন স্বস্তিকা-জয়জিৎ!

Date:

Share post:

দেশের ইতিহাসকে (Indian History) বিকৃত করা, বদলে দেওয়ার যে ঘৃণ্য খেলায় নেমেছে বিজেপি সরকার (BJP Government) এবার কি সেই দলে হাত মিলিয়েছে বলিউডও ? নায়ক-পরিচালক রণদীপ হুডার (Randeep Hooda) নতুন সিনেমা ‘সাভারকার’ (Savarkar)- এর নতুন পোস্টার ও টিজার প্রকাশ্যে আসতেই শুরু বিতর্ক। সিনেমার ক্যাপশনে লেখা, “ব্রিটিশদের কাছে মোস্ট ওয়ান্টেড ভারতীয়। নেতাজি সুভাষচন্দ্র বসু, ভগৎ সিং, ক্ষুদিরাম বসুদের মতো বিপ্লবীদের অনুপ্রেরণা। কেমন মানুষ ছিলেন বীর সাভারকার? দেখুন তাঁর জীবনের সত্য কাহিনি।” এরপর গর্জে উঠেছেন টলিউডের দুই অভিনেতা। স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee), জয়জিৎ বন্দ্যোপাধ্যায়(Jayjit Banerjee) বলছেন এই ধরনের তথ্য প্রকাশ করে মানুষকে ভুল পথে চালিত করার প্ল্যানিং আসছে কোথা থেকে? কেন্দ্র সরকার যে ক্রমাগত বাংলাকে অপমান করার লক্ষ্য নিয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে এইসব প্রোপাগান্ডামূলক ছবির প্রচারে উস্কানি দিচ্ছে সেটা বেশ স্পষ্ট। জয়জিৎ বললেন, ‘‘এগুলো খুবই হতাশাজনক ঘটনা। অবিলম্বে এর বিরুদ্ধে পদক্ষেপ করা উচিত। এর পর শুনতে হবে নরেন্দ্র মোদি স্বয়ং নেতাজিকে অনুপ্রাণিত করেছিলেন! যোগী আদিত্যনাথ অনুপ্রাণিত করেছিলেন ক্ষুদিরামকে!’’

রণদীপ হুডা (Randeep Hooda) ‘সাভারকার’ (Savarkar) সিনেমায় সত্যকে বিকৃত করার চেষ্টা, বা বলা যেতে পারে ভুল তথ্য জানাবার চেষ্টা হয়েছে বলে সরব হয়েছেন বাঙালি সিনে অভিনেতারা। উল্লেখ্য ১৮৮৩ সালের ২৮ মে মহারাষ্ট্রের নাসিক জেলায় বিনায়ক দামোদর সাভারকরের জন্ম। তাই তাঁর জন্মদিনেই ছবির নতুন পোস্টার প্রকাশ করেন রণদীপ হুডা। দেখা যায় সুভাষচন্দ্র বসু, ক্ষুদিরাম বসু এনারা প্রত্যেকেই নাকি সাভারকারের থেকে অনুপ্রেরণা পেয়েছেন বলে দাবি করা হয়েছে। এখানেই শেষ নয়, সাভারকারের জীবনের সত্য কাহিনী তুলে ধরা হবে বলেই টিজারে স্পষ্ট করেছেন পরিচালক।

কিন্তু এ কোন সত্য কাহিনীর কথা বলছে বলিউড? অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় টুইটারে লেখেন, “ক্ষুদিরাম বসু মাত্র ১৮ বছর বয়সে শহিদ হয়েছিলেন। স্বাধীনতা আন্দোলনে যোগ দেওয়ার আগেই কেউ তাঁকে অনুপ্রেরণা জুগিয়েছিলেন? আর নেতাজি কারও অনুপ্রেরণা পেয়ে নেতাজি হয়েছেন? ভগৎ সিংয়ের ইতিহাস তো সকলেই জানেন। এ বিশ্বের কোথা থেকে এই অনুপ্রেরণার গল্পগুলো আসছে বলুন তো?”

বিনায়ক দামোদর সাভারকরের বায়োপিকে নামভূমিকায় অভিনয় করেছেন রণদীপ হুডা। রবিবার সাভারকরের জন্মদিনে ‘স্বতন্ত্রতা বীর সাভারকর’ নামের এই ছবির প্রথম ঝলক প্রকাশ্যে এসেছে। ছবিতে রণদীপের লুক দেখে অনুরাগীরা উচ্ছ্বসিত। রণদীপ তাঁর পোস্টে দাবি করেছেন, নেতাজি, ভগৎ সিংহ এবং ক্ষুদিরাম বসুকে অনুপ্রাণিত করেছিলেন বীর সাভারকর! এই দাবির ঐতিহাসিক সত্য নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে সোশ্যাল মিডিয়ায়। ইতিহাস বলছে ক্ষুদিরাম বসুর ফাঁসি হয় ১৯০৮ সালে।অনেকেই উল্লেখ করেছেন, ১৯০৬ থেকে ১৯১১ সাল পর্যন্ত সাভারকর লন্ডনে ছিলেন। ভুল তথ্য দিয়ে মানুষকে আকৃষ্ট করার নিকৃষ্ট প্রচেষ্টার তীব্র প্রতিবাদ করে ফেসবুকে একটি পোস্ট করেন অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায় । তিনি লেখেন, ‘‘রণদীপ, অভিনেতা হিসেবে আমি আপনাকে শ্রদ্ধা করি এবং ভালবাসি, কিন্তু ছবির প্রচার করতে এ রকম ভুয়ো খবর ছড়াবেন না।যে ইতিহাস ছড়িয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে, সেটা না জেনে প্রকৃত ইতিহাস জানার চেষ্টা করুন।’’

ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস কারোরই অজানা নয়। কিন্তু দেশের ইতিহাসকে বারবার বদলে ফেলার অপচেষ্টা করে চলেছে বিজেপি সরকার। সেই অস্ত্রে শান এবার তারা মাধ্যম করে তুলেছেন বিনোদন জগতকেও। ভুল তথ্য দিয়ে সাজানো ‘দ্য কেরালা স্টোরি’ নিয়ে আগের বিতর্ক হয়েছে, এবার সেই তালিকায় যুক্ত হল আরও একটা নাম ‘স্বতন্ত্রতা বীর সাভারকর’।

 

Related articles

৩১ কেন্দ্রে হারের ব্যবধান ছাপিয়ে নাম বাদ কয়েক লক্ষ! সুপ্রিম কোর্টে SIR-চক্রান্তের পর্দাফাঁস তৃণমূলের

বাংলার ক্ষমতা দখল করতে কি প্রয়োগ করা হয়েছিল কোনও অদৃশ্য নীল নকশা? কুরুক্ষেত্রের যুদ্ধে অভিমন্যুকে যেভাবে সপ্তরথী মিলে...

ISL: শীর্ষস্থান অধরাই বাগানের, ডার্বিতেই লিগের ভাগ্য নির্ধারণ!

আইএসএলের(ISL) ম্যাচে ইন্টার কাশীর বিরুদ্ধে ড্র মোহনবাগানের(Mohun bagan)। ম্যাচের ফল ০-০। লিগের ভাগ্য নির্ধারণ করে দেবে আগামী রবিবারের...

বেআইনি নির্মাণকারীর সম্পত্তি বাজেয়াপ্ত করে ক্ষতিপূরণ: তিলজলা ঘুরে জানালেন মন্ত্রী

বেআইনি নির্মাণ নিয়ে প্রথম থেকেই যে রাজ্যের নব নিযুক্ত বিজেপি সরকার কাজ করবে, তা প্রথম দিন দফতরে বসেই...

সাংসদ – পরাজিত প্রার্থীদের নিয়ে কালীঘাটে জরুরি বৈঠকে তৃণমূল নেত্রী

এবার ২০২৬-এর বিধানসভা নির্বাচনে লড়াই করা প্রার্থীদের নিয়ে বৈঠক ডাকলেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। একই সঙ্গে দলের...