Friday, April 3, 2026

দিল্লির আঁ.চ এবার কলকাতায়! কুস্তিগিরদের হে.নস্থার প্রতিবাদে পথে SUCI-DYFI

Date:

Share post:

দিল্লির (Delhi) রাজপথে কুস্তিগিরদের (Wrestlers) হেনস্থার প্রতিবাদ। ঘটনার আঁচ ছড়িয়ে পড়ল শহর কলকাতাতেও (Kolkata)। সোমবার দুপুরে যেমন এসইউসিআইয়ের (SUCI) বিক্ষোভ ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি কলকাতায়। এদিন দুপুরে রাজভবন অভিযান করেন এসইউসিআইয়ের কর্মী-সমর্থকেরা। আর এই অভিযানকে কেন্দ্র করেই উত্তেজনা ছড়ায়। এদিন পুলিশি বাধা সত্ত্বেও জোর করে রাজভবনের সামনে ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন বিক্ষোভকারীরা। পরে পরিস্থিতি সামাল দিতে গেলে পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ বেধে যায় এসইউসিআই কর্মী-সমর্থকদের। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। বেশ কয়েক জন বিক্ষোভকারীকে আটক করা হয়েছে। তবে এদিন শুধু এসইউসিআই নয় কুস্তিগিরদের হেনস্থার প্রতিবাদে এদিন পথে নামে বাম ছাত্র সংগঠন ডিওয়াইএফআই (DYFI)।

এদিন বিকেলে মৌলালি মোড় থেকে দীনেশ মজুমদার ভবন পর্যন্ত ডিওয়াইএফআই-এর মিছিল হয়। কুস্তিগিরদের ওপর পুলিশি অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে এদিনের মিছিলের আয়োজন করা হয়। মিছিলে দাবি জানান হয়, রেসলিং ফেডারেশন ইন্ডিয়ার প্রধান ব্রিজভূষণ শরণ সিং-এর (Brij Bhushan Sharan Sungh) বিরুদ্ধে কেন্দ্রীয় সরকার যদি কড়া ব্যবস্থা না নেয় তাহলে আগামীদিনে তাঁরা বৃহত্তর আন্দলনে নামবে। পাশাপাশি এদিন যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকেও একই ইস্যুতে পথে নামেন ডিওয়াইএফআই-এর সমর্থকরা।

উল্লেখ্য, রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়ার (Wrestling Federation of India) প্রধান ব্রিজভূষণ শরণ সিংহের বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ উঠেছে। এই ঘটনায় বিচারের দাবিতে ১ মাসেরও বেশি সময় ধরে দিল্লির যন্তর মন্তরে ধর্না দিচ্ছেন কুস্তিগিরেরা। রবিবার দেশের নতুন সংসদ ভবন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। রবিবারই ‘মহিলা সম্মান মহাপঞ্চায়েতের’ ডাক দিয়েছিলেন কুস্তিগিরেরা। নতুন সংসদ ভবন পর্যন্ত পদযাত্রার কর্মসূচি নিয়েছিলেন তাঁরা। তাঁদের কর্মসূচিতে বাধা দেয় পুলিশ। তার পরেই তুলকালাম কাণ্ড ঘটে। মূলত, রাজ্যপালকে যেহেতু কেন্দ্রীয় সরকার নিয়োগ করে, সেকারণেই এদিন রাজভবনের সামনে বিক্ষোভ কর্মসূচির ডাক দেয় এসইউসিআই।

 

 

 

Related articles

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...