Saturday, June 20, 2026

দিল্লিতে পরিবর্তন চাই: বিরোধী জোটের বৈঠকের আগে স্যোশাল মিডিয়ায় ভাইরাল পোস্টার

Date:

Share post:

তৃণমূল (TMC) সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) প্রস্তাব মেনেই ১২ জুন পাটনাতে বিরোধী জোটের বৈঠক। নয়া সংসদ ভবন উদ্বোধনের দিনই জোটের প্রথম বৈঠকের দিন ঘোষণা করেন বিহারের মুখ্যমন্ত্রী তথা জেডিইউ প্রধান নীতীশ কুমার (Nitish Kumar)। আর সেদিন রাতেই স্যোশাল মিডিয়ায় তৃণমূলের নামে একটি পোস্টার ভাইরাল হয়েছে। তাতে লেখা, ‘দিল্লিতে পরিবর্তন চাই’।

বিরোধী জোটের সলতে পাকাতে নীতীশ কুমার যখন কলকাতায় বৈঠক করেন। ২৪ এপ্রিল নবান্নে এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেন নীতীশ কুমার। সঙ্গে ছিলেন বিহারের উপ মুখ্যমন্ত্রী তথা আরজেডি নেতা তেজস্বী যাদব। তখনই বিরোধী জোটের প্রথম বৈঠক পাটনায় করার প্রস্তাব দেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১৯৭৪ সালে পাটনার গান্ধী ময়দান থেকেই ‘সম্পূর্ণ ক্রান্তি’র ডাক দেন জয়প্রকাশ নারায়ণ। সেই জোটবদ্ধ আন্দোলনের জেরে পতন হয় তৎকালীন কংগ্রেস সরকারের। সেই ইতিহাস স্মরণ করেই দিল্লিতে নয়, বিজেপি বিরোধী জোটের প্রথম বৈঠক পাটনায় করার প্রস্তাব দেন তৃণমূল সুপ্রিমো। সেই কথা মেনে নিয়েই পাটনাতে জোটের প্রথম বৈঠকের কথা জানান নীতীশ। ২১ বিরোধীদলের অনুপস্থিতিতে নয়া সংসদ ভবনের উদ্বোধনের দিনই বৈঠকের দিন ঘোষণা করলেন নীতীশ। বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি, দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ নেতা অরবিন্দ কেজরিওয়াল, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, শরদ পাওয়ার, উদ্ধব ঠাকরে, অখিলেশ যাদবের থাকার কথা। কংগ্রেসর তরফে থাকতে পারেন মল্লিকার্জুন খাড়গে। থাকতে পারেন এম কে স্ট্যালিন, কেসিআর-সহ দাক্ষিণাত্যের নেতারাও।

গত শনিবার শালবনিতে সভা করতে গিয়ে তৃণমূল সুপ্রিমো হুঙ্কার দেন, “আর তো ৬মাস। তার পর দিল্লিতে আর এই সরকার থাকবে না। নোট বদল, সংসদ বদল ইত্যাদি করতে করতে ওদেরই এবার বদলে দেবে জনতা”। মোদি সরকারের বিদায়ঘণ্টা বেজে গিয়েছে- এটাই মত তৃণমূল (TMC) সুপ্রিমো-সহ অবিজেপি দলগুলির। কার্যত এই জোটকে রূপদানের কাণ্ডারী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে বাংলায় ৩৪ বছরের বাম শাসনকে হটানোর আগেও পরিবর্তন চাই বলে আওয়াজ তোলে তৃণমূল। এবার দিল্লির মোদি সরকার বদলাতে পোস্টার ছড়িয়ে পড়েছে স্যোশাল মিডিয়াতে। তৃণমূলের অনেক নেতা-কর্মী তা শেয়ারও করেন।

Related articles

যোগের দিবসের আগে অভিনব ড্রোন শো, সাক্ষী মুখ্যমন্ত্রী

রবিবার দেশজুড়ে পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস। এবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে কলকাতা। শুক্রবার সকাল থেকেই যোগ দিবসের কাউন্টডাউন শুরু...

সময়সীমা বাড়াতে নারাজ দিল্লি পুলিশ! শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে যন্তর মন্তরে অনড় দীপকে 

প্রশ্নপত্র ফাঁস ও নিট (NEET) পরীক্ষার অনিয়ম ঘিরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের উত্তাপ আরও...

দিঘায় বোটিং দুর্ঘটনায় মৃত্যু পর্যটকের, উঠছে নিরাপত্তা নিয়ে প্রশ্ন 

দিঘায় বোটিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হল পূর্ব বর্ধমানের শক্তিগড়ের বাসিন্দা শেখ বাপনের (২৮)। শনিবার সকালে এই ঘটনাকে...

জেনারেল কামরায় ওঠা নিয়ে তুমুল অশান্তি! দিল্লির স্টেশনে সহযাত্রীদের মারে মৃত্যু যাত্রীর

ট্রেনের জেনারেল কামরায় বসা এবং ওঠা নিয়ে বচসা থেকে চরম পরিণতি। সহযাত্রীদের নির্মম মারধরের জেরে মৃত্যু হল এক...