Tuesday, June 23, 2026

কোথায় যেতে হবে বলুন একা যাবো, দম থাকলে ঘষে দেখান!” দিলীপকে চ্যালেঞ্জ অভিষেকের

Date:

Share post:

কোচবিহার থেকে কাকদ্বীপ, ঝাড়গ্রাম থেকে নন্দীগ্রাম, তৃণমূলের নবজোয়ার কার্যত জনজোয়ার। সৌজন্যে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ ছিল জনসংযোগ কর্মসূচির ৩৪ তম দিন। এদিন পূর্ব মেদিনীপুরে প্রবেশ করেন অভিষেক। আর সেখান থেকেই বিজেপি নেতা দিলীপ ঘোষকে ওপেন চ্যালেঞ্জ ছুঁড়লেন অভিষেক। বললেন, “কোথায় যেতে হবে বলুন একা যাবো, দম থাকলে ঘষে দেখান! আমি আরও ২০ দিন রাস্তায় আছি”।

নবজোয়ার কর্মসূচিতে ঝাড়গ্রামে অভিষেকের কনভয় লক্ষ্য করে হামলা। অল্পের জন্য অভিষেক রক্ষা পেলেও মন্ত্রী বীরবাহা হাঁসদার গাড়ি ভাঙচুর করা হয়। তাঁর গাড়ির চালক গুরুতর আহত। আক্রান্ত সংবাদ মাধ্যম। তৃণমূলের দাবি, হামলাকারীরা আদপে কুড়মি আন্দোলনের সঙ্গে যুক্ত নয়। কুড়মিদের মুখোশের আড়ালে এমন বর্বরোচিত ঘটনা ঘটিয়েছে বিজেপির জল্লাদরা। কারণ, তাদের মুখে কুড়মিদের জয় গরান নয় ছিল বিজেপির জয় শ্রীরাম স্লোগান। ঘটনার তদন্তে নেমে বেশ কয়েকজনকে গ্রেফতারও করেছে পুলিশ।

এরপরই দিলীপ ঘোষ হুমকির সুরে বলেন, ”বীরবাহা হাঁসদার গাড়ি ভেঙেছে, কে ভেঙেছে, কে দেখেছে, সব নাটক, তৈরি করা। অভিষককে নেতা করার জন্য এভাবে গাড়ি ভেঙে নাটক করা হচ্ছে। এইভাবে নেতা হওয়া যায় না। তৃণমূল বলছে, কুড়মিরা আক্রমণ করেনি, বিজেপি আক্রমণ করেছে। আমি বলছি, খুব সাবধান। হাত দেবেন না, হাত জ্বলে যাব। বিজেপির গায়ে হাত দিলে! যাঁরা ঢুকতে যাচ্ছেন, ঢুকতে তো পারবেনই না, জঙ্গলমহলে কোনও তৃণমূল নেতাকে বসতে দেব না, থাকতে দেব না। আর অভিষেক আমার সামনে এলে ঘষে দেব।”

আরও পড়ুন- মমতার পর এবার কেন্দ্রীয় অর্ডিন্যান্সের বিরোধিতায় কেজরির পাশে ইয়েচুরি

এদিন পূর্ব মেদিনীপুরের পটাশপুরে জনসংযোগ যাত্রা থেকে দিলীপ ঘোষকে এবার পাল্টা চ্যালেঞ্জ ছুড়লেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বললেন, “কী পেয়েছেন আমাকে, আপনি আমাকে ঘষতে চান, আপনার দম থাকলে বলুন, কোথায় আসতে হবে। আমি আসব। একা আসবো। আপনি ঘষে দেখান”! অভিষেকের সংযোজন, “আমি দিলীপবাবুকে বলব, আমি আরও ১৮ থেকে ২০ দিন রাস্তায় আছি। আপনি এক ঘণ্টার ব্যবধানে বলুন, কোথায় আসবেন, আর কোথায় দেখবেন। আমি একা পৌঁছে যাব। দেখি আপনার কত দম। জনসমক্ষে জায়গা ঠিক করুন।”

 

Related articles

বৈভবের হাতে জাতীয় দলের জার্সি, ভারতীয় শিবিরে ফের চোটের ধাক্কা

সচিন তেন্ডুলকরের রেকর্ড ভাঙতে চলেছেন বৈভব সূর্যবংশী(Vaibhav Sooryavanshi )। ভারতীয় সিনিয়র দলে অভিষেক হতে চলেছে কিশোর ক্রিকেটারের। মঙ্গলবার...

নিজের জবাবি ভাষণের মধ্যেই কুণালকে বলতে দিলেন মুখ্যমন্ত্রী, কী আশ্বাস শুভেন্দুর!

বিধানসভায় নিজের জবাবি ভাষণের মধ্যেই বিরোধীদলের বিধায়ক কুণাল ঘোষকে (Kunal Ghosh) বলতে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।...

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...