Sunday, June 28, 2026

বৈষ্ণোদেবী যাওয়ার পথে খাদে পড়ল বাস, মৃ*ত অন্তত ১০

Date:

Share post:

তীর্থ করতে যাওয়ার পথে খাদে বাস পড়ে ভয়াবহ দুর্ঘটনা ভুস্বর্গে । মঙ্গলবার সকালে এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে কমপক্ষে ১০ জনের। এছাড়া গুরুতর আহত হয়েছেন আরও অন্তত ২০ জন। তাঁদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন:২০২৩ আইপিএল চ‍্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস, গুজরাতকে হারাল ৫ উইকেটে

ঘটনাটি ঘটেছে কাটরা থেকে ১৫ কিলোমিটার দূরে জম্মু-শ্রীনগর জাতীয় সড়কের উপর। জানা গেছে, পঞ্জাবের অমৃতসর থেকে জম্মু-কাশ্মীরের কাটরায়, বৈষ্ণোদেবী যাওয়ার পথে যাওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়ে বাসটি।তাতেই বিপত্তি ঘটে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন ভোরে জম্মুর ঝাজ্ঝর কোটলি এলাকায় জম্মু-শ্রীনগর জাতীয় সড়কের উপর থেকে খাদে পড়ে যায় যাত্রীবাহী বাসটি। বাসটি মূলত পর্যটক নিয়ে অমৃতসর থেকে কাটরায় বৈষ্ণোদেবী যাচ্ছিল। বাসে মোট ৭৫ জন যাত্রী ছিলেন। বাস খাদে পড়ে যাওয়ার খবর পেয়েই ঘটনাস্থলে যায় পুলিশ। জম্মু পুলিশের DC জানান, এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ৭ জনের আশঙ্কাজনক ৪ জনকে সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ৩ জনের মৃত্যু হয়। এছাড়া আরও ২৫ জন গুরুতর আহত হয়েছেন। তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...