Sunday, June 28, 2026

২০২৩ আইপিএল চ‍্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস, গুজরাতকে হারাল ৫ উইকেটে

Date:

Share post:

২০২৩ আইপিএল চ‍্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস। এদিন গুজরাত টাইটান্সকে ৫ উইকেটে হারাল মহেন্দ্র সিং ধোনির দল। এই জয়ের ফলে পাঁচ বার আইপিএল ট্রফি জয় চেন্নাইয়ের। ম‍্যাচের নায়ক রবীন্দ্র জাদেজা। ব‍্যর্থ গেল গুজরাতের সাই সুদর্শন এবং ঋদ্ধিমান সাহার দুরন্ত ইনিংস। ম‍্যাচে এদিন বৃষ্টির জেরে কমে যায় ওভার। এই হারের ফলে পরপর দু’বার আইপিএল ট্রফি জয় হলো না গুজরাতের। গুজরাতের ২১৪ রানের বদলে ১৫ ওভারে ১৭১ রান লক্ষ‍্য হয় ধোনিদের।

ম‍্যাচে এদিন টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন সিএসকে অধিনায়ক। প্রথমে ব‍্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৪ উইকেট হারিয়ে ২১৪ রান করে গুজরাত। গুজরাতের হয়ে দুরন্ত ইনিংস খেলেন সাই সুর্দশন। ৯৬ রান করেন তিনি। ৫৪ রান করেন ঋদ্ধিমান সাহা। ৩৯ রান করেন শুভমন গিল। ২১ রানে অপরাজিত হার্দিক পান্ডিয়া। চেন্নাইয়ের হয়ে দুটি উইকেট নেন পথিরানা। একটি করে উইকেট নেন দীপক চাহার এবং রবীন্দ্র জাদেজা।

২১৪ রানের লক্ষ‍্য নিয়ে খেলতে নামে চেন্নাই। তিন বলে চার রান করতেই শুরু হয় বৃষ্টি। সোমবার সকাল থেকেই আহমেদাবাদের আকাশ ভাল ছিল। এমনিকে সমাপ্তি অনুষ্ঠান বা গুজরাত টাইটান্সের ইনিংসের সময়েও কিছু হয়নি। ইনিংস বিরতির মাঝেও লেজার শো এবং ডিভাইনের অনুষ্ঠান হয়। কিন্তু চেন্নাইয়ের ইনিংস শুরু হতেই বাধ সাধে বৃষ্টি। তিনটি বল খেলা হওয়ার পরেই ক্রিকেটারদের মাঠ ছাড়তে হয়। প্রথমে রাত ১০.৪৫ মিনিটে এক বার পরীক্ষা হয়। আবার পরীক্ষা হয় রাত ১১.৩০ মিনিটে। তখনই সিদ্ধান্ত জানিয়ে দেন আম্পায়াররা। ম‍্যাচ শুরু হয় ১২:১০ মিনিটে, ম‍্যাচ হয় ১৫ ওভারে, চেন্নাইয়ের কাছে লক্ষ‍্য ১৭০। আর সেই রান তারা করতে নেমে ২৬ রানে আউট হন রুতুরাজ গায়কোয়াড়। ৪৭ রানে আউট হন কনওয়ে। ২৭ রানে আউট হন অজিঙ্কে রাহানে। ১৯ রানে আউট হন অম্বতি রায়ডু। শূন‍্য রানে আউট হন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ১৫ রানে অপরাজিত জাদেজা। গুজরাতের হয়ে ৩ উইকেট মোহিত শর্মার। দুই উইকেট নুর আহমেদের।

আরও পড়ুন:অনুশীলনে চোট, টুর্নামেন্ট থেকে নাম তুলে নিলেন নীরজ


 

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...