Sunday, June 28, 2026

উপত্যকায় হাসপাতালের সামনেই সার্কাসকর্মীকে খু*ন করল জ.ঙ্গিরা

Date:

Share post:

বেছে বেছে কাশ্মীরি পণ্ডিত সম্প্রদায়ের মানুষের থেকে শুরু করে ব্যাঙ্ক ম্যানেজার, শিক্ষিকা,এমনকি পরিযায়ী শ্রমিকদের উপর হামলা চালায় উপত্যকার জঙ্গিরা।এরপর বেশ কিছুদিন এধরণের কোনও ঘটনা ঘটেনি। এবার এক সার্কাসকর্মিকে খুন করল জঙ্গিরা। সোমবার খুনের ঘটনাটি ঘটেছে জম্মু-কাশ্মীরের অনন্তনাগের জঙ্গল মাণ্ডির সরকারি মেডিক্যাল কলেজ চত্বরে।

আরও পড়ুন:বৈষ্ণোদেবী যাওয়ার পথে খাদে পড়ল বাস, মৃ*ত অন্তত ১০

পুলিশ সূত্রে খবর, মৃতের নাম দীপক কুমার। বাবার নাম মাসুক কুমার। উধমপুরের বাসিন্দা দীপক একটি সার্কাসদলে কাজ করতেন। তাঁকে গুলি করে খুন করে জঙ্গিরা।
জানা গেছে, অনন্তনাগের একটি সরকারি মেডিক্যাল কলেজের সামনে তাঁকে গুলি করে খুন করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা বলছেন, পর পর গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হয় তাঁকে। চিকিৎসকেরা জানান, ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে তাঁর। এই ঘটনায় তীব্র নিন্দা করেছেন জম্মু ও কাশ্মীরের (Jammu And Kashmir) প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ন্যাশনাল কনফারেন্স দলের নেতা ফারুক আবদুল্লা এবং ওমর আবদুল্লা।

উল্লেখ্য, শ্রীনগরে জি-২০ বৈঠকের পর এই প্রথম জঙ্গিহানায় খুন হলেন কোনও সাধারণ নাগরিক। কাশ্মীরের বর্তমান পরিস্থিতি নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেগেছে বিরোধীরা। কংগ্রেসশাসিত রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট বলেন, ‘‘উপত্যকায় শান্তি ফেরাতে ব্যর্থ কেন্দ্রীয় সরকার। সেখানকার নাগরিকদের নিরাপত্তা করতে হবে সরকারকে।’’

 

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...