Monday, April 6, 2026

ম‍্যাচ হারলেও খুশি হার্দিক, বললেন হারতেই হয়, তাহলে ধোনির বিরুদ্ধেই হারা ভাল

Date:

Share post:

সোমবার আইপিএল ফাইনালে চেন্নাই সুপার কিংসের কাছে হারে গুজরাত টাইটান্স। এই হারের ফলে পরপর দু’বার আইপিএল ট্রফি জয় হলো না হার্দিক পান্ডিয়ারা। তবে ট্রফি হাতছাড়া হলেও, ম‍্যাচ হেরেও খুশি গুজরাত অধিনায়ক। করলেন দলের প্রশংসা।

ম‍্যাচ শেষে হার্দিক বলেন,” আমি ধোনির জন্য খুশি। যদি হারতেই হয়, তাহলে ধোনির বিরুদ্ধেই হারা ভাল। আমাদের দল সব জায়গায় ভাল খেলেছে। হৃদয় দিয়ে খেলেছি আমরা। যেভাবে লড়াই করেছে দল, তাতে আমি গর্বিত। আমাদের একটাই লক্ষ্য ছিল, জিতলে একসঙ্গে জিতব, হারলে একসঙ্গে হারব। কোনও অজুহাত দেব না এই হারের। চেন্নাই আমাদের থেকে বেশি ভাল খেলেছে, তাই জিতেছে।”

দলের প্রশংসা করে হার্দিক বলেন,” সাই সুদর্শনের নাম নিতেই হবে। এই ভাবে খেলা খুব সহজ নয়। আমরা সকলকেই সাহায্য করার চেষ্টা করেছি। দলের সকলের থেকে সেরাটা বার করে নেওয়ার চেষ্টা করেছি। কিন্তু প্রতিটা ক্রিকেটারের ভাল খেলার কৃতিত্ব তাদের নিজেদের। মোহিত শর্মা, রশিদ খান, মহম্মদ শামিরা যেভাবে নিজেদের কাঁধে দায়িত্ব তুলে নিয়েছে, তা অকল্পনীয়।”

আরও পড়ুন:নিজের অবসর নিয়ে কী বললেন চেন্নাই অধিনায়ক?

 

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...