Tuesday, June 23, 2026

দেবের নায়িকা ‘মিঠাই’! সৌমিতৃষার পোস্টে নতুন শুরুর ঘোষণা

Date:

Share post:

টেলিপর্দার দর্শকের বিগত কয়েক বছর ধরে সন্ধ্যাবেলায় ড্রয়িং রুমে আটকে রেখেছিলেন যে মেয়েটি, তিনি এখন বড় পর্দার নায়িকা। জনপ্রিয় ধারাবাহিক ‘মিঠাই’ (Mithai)শেষ হতে না হতেই, বাংলা সিনেমায় ডেবিউ করতে চলেছেন সৌমিতৃষা (Soumitrisha)। সুপারস্টার দেবের (Dev) বিপরীতেই সিনে দুনিয়ায় আত্মপ্রকাশ করতে চলেছেন তিনি।

তারকা সাংসদ দেব নতুনদের সঙ্গে কাজ করতে বরাবরই আগ্রহ দেখিয়েছেন। অতনু রায়চৌধুরীর ছবি ‘প্রজাপতি’-তে দেবের বিপরীতে দেখা গিয়েছিল ছোট পর্দার অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্যকে। ঋতাভরী চক্রবর্তী, ঐন্দ্রিলা সেনরা ছোট পর্দা দিয়ে যাত্রা শুরু করে আজ বড় পর্দার জনপ্রিয় নায়িকা। সেই তালিকায় নাম লেখালেন সকলের আদরের মিঠাইরানি। অতনু বলছেন, বছর তিনেক আগেই সৌমিতৃষা তাঁর সঙ্গে যোগাযোগ করেছিলেন। তখন বাচ্চা বলে তিনি ফিরিয়ে দিলেও, মিঠাই-তে সৌমিতৃষার কাজ দেখে অবাক হয়েছেন তিনি।অভিজিৎ সেন পরিচালিত ‘প্রধান’ ছবির নায়িকা হবেন সৌমিতৃষা, নায়ক দেব।‘প্রজাপতি’-র টিমের সঙ্গেই নিজের বড় পর্দার শুরুটা করতে চেয়েছিলেন নায়িকা। ছবিতে থাকছেন পরাণ বন্দ্যোপাধ্যায়ও।মিঠাই-এর শেষ দিনের শুটিংয়েই সোশ্যালে ‘নতুন শুরু’ লিখে স্টোরি শেয়ার করেন সৌমিতৃষা।

 

Related articles

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...